নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত নতুন নয়। ক্রীড়া জগতে তো প্রায় রোজই বিতর্ক তুঙ্গে থাকে। তবে পাকিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ই মেনে নেন সেরার তালিকায় শীর্ষ কারোর নাম আসলে সেটা সচিন তেন্ডুলকর। সেখানে শাহিবজাদা ফারহান শচিনের প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেলেন। তার থেকেও দক্ষতায় কম একজন খেলোয়াড়কে বেছে নিলেন তিনি।
পাকিস্তানি ক্রিকেটার নিজের দেশের ক্রিকেটারকে ‘সেরা’ প্রমাণ করতে গিয়ে সচিনকেও ছাড়লেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে তার কাণ্ডে হতবাক ক্রিকেটভক্তরা। তাকে দু’জন ক্রিকেটারের মধ্যে ‘সেরা’ বেছে নিতে বলা হয়। একজন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। আর একজন পাকিস্তানেরই অন্যতম সেরা ব্যাটার সইদ আনোয়ার। শেহজাদ পাকিস্তানের হয়ে ৮১টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। আনোয়ারকে বেছে নিয়েছেন তিনি।
এরপর ফারহান বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মার থেকেও এগিয়ে রাখেন আহমেদকে। অবশেষে আসে সচিনের নাম। এবারও তিনি আহমেদের নামই করেন। তবে এটাও জানান আহমেদ তার ভীষণই প্রিয় ব্যাটার তবে সচিনের দক্ষতা তুলনায় অনেক ভালো। সচিনকে এহেন অপমান করায় ক্রিকেট মহলের সকলেই ক্ষুব্ধ। এমনকি পাকিস্তানের ক্রিকেটাররাও। তার মন্তব্যে সায় দিতে নারাজ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের