নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সচিন তেন্ডুলকরের ছেলের বিয়ে বলে কথা। কয়কে মাস আগেই আংটি বদলাবদলি করেছিলেন অর্জুন সানিয়া। এবার মুম্বইতে বসেছে জমজমাট বিয়ের আসর। যেখানে উপস্থিত রয়েছেন খেলাধুলার জগৎ থেকে শুরু রাজনৈতিক ব্যক্তিত্বরা। অর্জুনের বিবাহের আসর থেকে বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর থেকেই হাজির হয়েছেন অতিথিরা। উপস্থিত রয়েছেন , মুকেশ-নীতা অম্বানি, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, সস্ত্রীক ইরফান পাঠান। এছাড়াও রয়েছেন মহেন্দ্র সিং ধোনি সহ তার স্ত্রী সাক্ষী। যারা একসঙ্গে একই ধরনের পোশাকে উপস্থিত হয়েছেন গ্র্যান্ড ওয়েডিংয়ে। অফ হোয়াইটের উপর রংবেরংয়ের সুতোর কাজ করা পোশাক পরে আসেন ধোনি - সাক্ষী।

ক্রিকেট জীবনে যাদের সঙ্গে সচিন খেলেছেন তারা তো অবশ্যই নিমন্ত্রিত এই বিয়েতে। যার তালিকায় রয়েছেন হরভজন সিং থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় , ভিভিএস লক্ষ্মণ , রাহুল দ্রাবিড়রা। এছাড়া মন্ত্রী তরফেও অনেকেই আমন্ত্রিত লিটল মাস্টারের ছেলের বিয়েতে। যাদের মধ্যে অবশ্যই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও গেস্টের তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমন্ত্রিতদের জন্য কিছু নিয়মও রয়েছে। যেখানে ফুল ছাড়া কিছু নিয়ে যাওয়া যাবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা qr code আছে। সেগুলো দেখিয়ে ঢুকতে হবে। প্রত্যেকের সঙ্গেই আলাপ পরিচয় পর্ব সেরেছেন সচিন অঞ্জলি। ছবিও তুলেছেন। যেই ছবিগুলি রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এছাড়া চলচ্চিত্র জগতের একাধিক তারকারা আমন্ত্রিত এই বিয়েতে। যাদের মধ্যে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য রাই বচ্চনকে। অমিতাভ বচ্চনও হাজির হয়েছেন সেই গ্র্যান্ড ওয়েডিংয়ে। গত বছর দেড়েক ঢেকে অভিষেক ঐশ্বর্য্যের বিবাহ বিচ্ছেদের জল্পনা ছিল তুঙ্গে। এই বিয়ের সুবাদেই দীর্ঘদিন বাদে একফ্রেমে দেখা গেল বচ্চন পরিবারকে। মান অভিমানের পালা মিটিয়ে ফের এক হলেন তাঁরা। যা ক্যামেরাবন্দি করতে হাতছাড়া করেননি ছবিশিকারীরা। যেই মুহূর্তও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা