নিজস্ব প্রতিনিধি , পাটনা - ম্যাচের শেষ বলটি করে দলকে জয় এনে দিলেন ঠিকই। তবে উদযাপন করতে পারলেন না। দলকে জিতিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমের খান। শেষ বল করেই মাটিতে লুটিয়ে পড়েন। চেষ্টা করেও শেষরক্ষা করা যায়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াবিশ্বে।
সূত্রের খবর , উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থা একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের ম্যাচ চলছিল। জেতার জন্য সম্ভলের বাকি ছিল ৪ বলে ১৪।বল হাতে ছিলেন আহমের। সেই রান তোলা সম্ভব হয়নি। শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমের। বল করার সময়ই জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। পড়ে যাওয়ার পর মাঠে থাকা এক চিকিৎসক দ্রুত সিপিআর দেন। সামান্য সাড়া দিলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন আহমের। এই মর্মান্তিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , আহমেরের শেষ বলটিতে লেগের দিকে চার মারেন ব্যাটার। আহমের বলটা ছাড়ার পরেই ক্রিজ়ে প্রথমে বসে পড়েন ও তার পর শুয়ে পড়েন। জয়ের পরই ছুটে আসেন সতীর্থরা। তবে উৎসব শুরু হওয়ার পরেই সবটা দুঃখে পরিণত হয়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের