নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপে 'ভার' প্রযুক্তি নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই তালিকায় যোগ হল ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল। পর্তুগালের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তে সমতা ফিরিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ‘ভার’-এর হস্তক্ষেপে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় লুকা মদ্রিচদের। ম্যাচের পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে ফুটবলমহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিতর্ক বাড়তে থাকায় পুরো ঘটনার ব্যাখ্যা দিল ফিফা।
শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ দিকে এই ঘটনা ঘটে। জসকো ভার্দিওল বল জালে জড়ানোর পর উল্লাসে ফেটে পড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। মনে করা হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছবিটা বদলে যায়। 'ভার'-এর সঙ্গে আলোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। মাঠে উপস্থিত অনেকেই প্রথমে বুঝতে পারেননি কেন গোলটি বাতিল করা হল। কারণ আক্রমণের সময় পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেগার মাথায় বল লেগেছিল।
পরে 'ভার'-এর বিশ্লেষণে জানা যায়, আক্রমণ গড়ে ওঠার সময় ইভান পেরিসিচের বল মারিয়ো পাসালিচের কাছে পৌঁছনোর আগে ইগর মাতানোভিচ স্পর্শ করেছিলেন। সেই স্পর্শ এতটাই সূক্ষ্ম ছিল যে খালি চোখে বা টেলিভিশনের রিপ্লেতে তা স্পষ্টভাবে ধরা পড়েনি। কিন্তু নিয়ম অনুযায়ী সেই স্পর্শই পুরো সিদ্ধান্ত বদলে দেয়। কারণ মাতানোভিচ বল স্পর্শ করার মুহূর্তে পাসালিচ অফসাইড অবস্থানে ছিলেন। এরপর পাসালিচ বল বাড়ান ভার্দিওলের দিকে সেই আক্রমণ থেকেই গোল আসে। ফলে আক্রমণের শুরুতেই অফসাইড হয়ে যাওয়ায় গোল বাতিল করা হয়।
সিদ্ধান্ত ঘোষণার পর হতাশ হয়ে পড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। রেফারিকে ঘিরে প্রতিবাদও জানান তাঁরা। গ্যালারিতেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সমর্থকদের একাংশ 'ভার'-এর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ মাঠের দিকে বোতল ও ক্যান ছুড়তেও শুরু করেন। ম্যাচের পর এই ঘটনাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে।
ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিশ্বকাপে ব্যবহৃত বলের ভিতরে থাকা মোশন সেন্সর চিপ। এই প্রযুক্তি বলের প্রতিটি স্পর্শ নথিবদ্ধ করতে পারে। অতি সামান্য স্পর্শও এর নজর এড়ায় না। সেই তথ্য সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির সঙ্গে মিলিয়ে দেখেই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। ফিফার ব্যাখ্যা অনুযায়ী, ওই বিশ্লেষণেই নিশ্চিত হওয়া গেছে যে আক্রমণের সময় পাসালিচ অফসাইড অবস্থানে ছিলেন।
তবে ফিফার এই ব্যাখ্যার পরেও বিতর্ক পুরোপুরি থামেনি। অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক মনে করছেন, এত সূক্ষ্ম একটি স্পর্শের ভিত্তিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হওয়া নিয়ে প্রশ্ন থাকতেই পারে। অন্যদিকে ফিফার অবস্থান স্পষ্ট। সংস্থার মতে, প্রযুক্তির সাহায্যে পাওয়া তথ্যের ভিত্তিতেই নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ক্রোয়েশিয়ার বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের