নিজস্ব প্রতিনিধি, উদিনে - চলতি বছরে চূড়ান্ত ছন্দে রয়েছে পিএসজি। বছরের পঞ্চম ট্রফি ঘরে তুলল লুইস এনরিকের দল। বুধবার রাতে টটেনহ্যাম হটসস্পারকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। পিছিয়ে পড়েও টাইব্রেকারে খেতাব নিশ্চিত করল তারা। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছেন গঞ্জালো রামোসরা।
প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে নাটকীয় গোলে সমতা ফেরায় পিএসজি। ৩৯ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফান ডার ভেন। এরপর ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। দুটি গোলই হজম করেন পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়ের ভুলে।
শেষ মুহূর্তে গিয়ে দুই গোল শোধ করে পিএসজি। কিছুটা হলেও খেই হারিয়ে ফেলে ইংলিশ শিবির। ৮৫ মিনিটে এক গোল শোধ করেন লি কাং-ইন। দূরপাল্লার শটে গোল করেন তিনি। সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে ওসমানে দেম্বেলের ক্রস থেকে সমতা ফেরান গঞ্জালো রামোস। স্বস্তির নিঃশ্বাস নেয় ফরাসি শিবির। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত ৩০ মিনিটে কোনোভাবেই দুই দল গোলের রাস্তা খুঁজে পায়নি। পেনাল্টির মাধ্যমেই আলাদা করা হয় দুই দলকে। পিএসজির অন্যতম সেরা তারকা ভিটিনহা পেনাল্টি মিস করেন। অন্যদিকে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের নির্ধারক পেনাল্টিতে জয় নিশ্চিত করে পিএসজি।
গত মরশুমে প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে শেষ করলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম। অন্য দিকে, ইন্টার মিলানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। চলতি বছর ফরাসি লিগ, ফরাসি কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে না হারলে পাঁচটি নয় ছ'টি ট্রফি ঘরে তুলতে পারতেন লুইস এনরিকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের