নিজস্ব প্রতিনিধি, লিসবন: ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফের একবার আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা এবারের টুর্নামেন্টে খেলতে নামছেন ঠিকই, কিন্তু এর পরবর্তী সংস্করণে তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পা রাখার মুখে দাঁড়িয়ে থাকা রোনাল্ডোর অবসর নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনার মাঝেই এবার স্পষ্ট বার্তা দিলেন জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ।
বর্তমান বিশ্বকাপকে অনেকেই সিআরসেভেনের শেষ বড় আন্তর্জাতিক আসর হিসেবে দেখছেন। সেই আবহেই এক সাক্ষাৎকারে মার্তিনেজ জানিয়ে দেন, রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই। এবারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল। যেখানে তাদের বাকি ৩ প্রতিপক্ষ হলো উজবেকিস্তান, কলম্বিয়া ও কঙ্গো। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় নক আউটে উঠতে পর্তুগিজ ব্রিগেডের তেমন কষ্ট হওয়ার কথা নয়।
মেগা আসরের সূচি অনুযায়ী, আগামী ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান, ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। বিশ্বমঞ্চে এ পর্যন্ত ৮টি গোল করলেও নক আউটের নকশায় এখনও কোনো গোল পাননি রোনাল্ডো। এবার তিনি সেই খরা কাটাতে মরিয়া। পাশাপাশি ২০০৬ সালের পর একমাত্র ২০২২ সালেই নক আউটে ম্যাচ জিতেছিল পর্তুগাল। বাকি ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের আসরে প্রথম নক আউট ম্যাচ থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার বড় সাফল্য চান রোনাল্ডো। আর সেই লক্ষ্যেই নিজেকে নিখুঁতভাবে তৈরি করছেন সিআরসেভেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের