নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - মাঠের পারফরম্যান্সে ধুঁকতে থাকা চেন্নাই সুপার কিংস শিবিরে চোটের কারণে ছিটকে গেলেন ফর্মে থাকা তরুণ তুর্কি আয়ুষ মাত্রে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর CSK কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের খবর নিশ্চিত করেছে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে থাকা হলুদ বাহিনীর কাছে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহককে হারানো যে আকাশ ভেঙে পড়ার মতো খবর, তা বলাই বাহুল্য।
গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই লড়াইয়ের সময় ব্যাটিং করতে গিয়ে এই বিপত্তি ঘটে। এদিন ইমপ্যাক্ট সাব হিসেবে ৩ নম্বরে নেমে রুতুরাজ বা ঈশান কিষানরা রান পেতে হিমশিম খাচ্ছিলেন। এমন সময় মাত্র ১৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ভরসা দিচ্ছিলেন আয়ুষ। কিন্তু দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরায় মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ফিজিওর থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় খেলা চালিয়ে গেলেও তার নড়াচড়ায় অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট।
এরপর ২১ তারিখ সিএসকে তাদের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, ‘আয়ুষের এই চোট সারিয়ে উঠতে প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ রিহ্যাবের প্রয়োজন হবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি’। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও বৈভব সূর্যবংশীর অধিনায়ক হিসেবে নজর কাড়া এই ক্রিকেটার চলতি আসরে ছয় ম্যাচে ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে ২০১ রান করে নিজেকে প্রমাণ করেছিলেন।
চেন্নাইয়ের জন্য এই বিপর্যয় সামলানো সত্যিই কঠিন চ্যালেঞ্জ, কারণ এর আগেই চোট পেয়ে দলের বাইরে গিয়েছেন বোলার খলিল আহমেদ। তার ওপর ধোনির দলে ফেরা নিয়ে এখনও নিশ্চিত কোনো খবর নেই। ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা গায়কোয়াড়দের পরবর্তী কঠিন পরীক্ষা আগামী ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এখন দেখার বিষয়, আয়ুষের মতো নির্ভরযোগ্য ব্যাটারের শূন্যস্থান ভরাট করতে টিম ম্যানেজমেন্ট কোন নতুন প্রতিভার ওপর ভরসা রাখে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের