নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল। সিগন্যাল বিভ্রাটের জেরে ব্যাহত হয়েছে আপ ও ডাউন দু দিকের ট্রেন পরিষেবাই। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। চরম ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। বিকল্প পরিবহণ ব্যবহার করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন অনেকেই।
সূত্রের খবর, প্রথমে সমস্যা দেখা যায় সকাল সাড়ে ৮টা থেকে। প্রাথমিক ভাবে রেলের তরফ থেকে জানানো হয়েছিল, গোবরডাঙা স্টেশনে সিগন্যাল সমস্যার জেরে ব্যাহত হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল। আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন বিপাকে পড়েন অফিসকর্মী থেকে পড়ুয়ারা।
ভুক্তভোগী এক যাত্রী জানিয়েছেন, “এতক্ষণ ট্রেন বন্ধ, কখন অফিস পৌঁছতে পারব জানি না। ৯টা ১০-এর লোকাল এল ১০টা ৪৫ মিনিটে। এত ভিড় তাতেও উঠতে পারিনি। রাস্তার অবস্থাও তথৈবচ। সোমবারেই অফিসে লেট।“ রেলের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ঠিক হয়েছে সিগন্যাল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের