নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR এর খসড়া তালিকা প্রকাশের পরেই মতুয়াগড়ে কর্মসূচি প্রধানমন্ত্রীর। রানাঘাটে রাজনৈতিক ও প্রশাসনিক দুই কর্মসূচিতে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী। তাহেরপুরে তার এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তৈরি হওয়া আশঙ্কার আবহে প্রধানমন্ত্রীর বার্তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
শনিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে করে তাহেরপুরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নিতিন গড়করিও। হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে সভাস্থলে যাবেন প্রধানমন্ত্রী। তাহেরপুরে দু’টি আলাদা মঞ্চে তার কর্মসূচি নির্ধারিত হয়েছে। প্রথমে প্রশাসনিক সভা থেকে জাতীয় সড়ক সংক্রান্ত দুটি বড় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রায় ৩২০০ কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক এই প্রকল্পের মধ্যে রয়েছে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ চার লেন জাতীয় সড়কের উদ্বোধন।
এছাড়াও, বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত রাস্তা চার লেনে প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১২টা নাগাদ পাশের মঞ্চে রাজনৈতিক কর্মসূচি ‘পরিবর্তন সংকল্প সভায়' যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সকাল থেকেই সভাস্থলে কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন SIR প্রক্রিয়া নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায় ভবিষ্যৎ ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের