নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আতঙ্কে উত্তাল মতুয়া মহল। তাদের পাশে থাকার বার্তা দিতে সম্প্রতি মতুয়াগড়ে মিছিলে পথ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টাই এবার ঘোষণা করল বিজেপি। আগামী ৬ ডিসেম্বর ঠাকুরনগরে পাল্টা মিছিল করবে পদ্মশিবির, তাতে যোগ দেবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
রাজ্যজুড়ে চলছে SIR অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার প্রক্রিয়া। আর এই SIR নিয়ে বহু মতুয়ার মনেই শঙ্কা SIR এর ফলে তাদের নাম বাদ পড়তে পারে। এই আশঙ্কা ঘিরেই মতুয়া সমাজের একাংশ সরব হয়েছে। কিছুদিন আগেই মমতাবালা পন্থীরা অনশনও শুরু করেছিলেন। পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ১৩ দিন পর সেই অনশন প্রত্যাহার করা হয়।
এরপর মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে খোদ মুখ্যমন্ত্রী মতুয়াগড়ে মিছিল এবং সভা করেন। তৃণমূলের দাবি, মতুয়াদের উদ্বেগ দূর করতেই এই উদ্যোগ। আর এবার মমতার পাল্টা মিছিলে নামছে বিজেপি। মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ জানান, ' মুখ্যমন্ত্রীর আচরণের প্রতিবাদে ৬ ডিসেম্বর ঠাকুরনগরে বিশাল মিছিল হবে।'
বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, বিকেল ৩টেয় হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হবে। এই মিছিলে হাঁটবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, পাল্টা মিছিল করে কোনও লাভ হবে না। মতুয়া সমাজ মমতার বার্তা গ্রহণ করেছে বলেই তাদের আস্থা বাড়ছে।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের