নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান ঘটাল দেশের শীর্ষ আদালত। বুধবার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ, সংবিধানসম্মত এবং আইনের আওতার মধ্যেই রয়েছে। ফলে দেশজুড়ে চলতে থাকা SIR এর কাজে কোনও স্থগিতাদেশ নয়, বরং আগের মতোই তা চালিয়ে যাওয়ার নির্দেশ দিল আদালত।
বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা হয়। আদালত জানায়, ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা প্রয়োগ করেই SIR প্রক্রিয়া চালানো হচ্ছে। বেঞ্চের পর্যবেক্ষণ, সাধারণ ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি থেকে আলাদা হলেই কোনও প্রক্রিয়াকে বেআইনি বলা যায় না।
আইন নির্বাচন কমিশনকে যে কোনও সময় ভোটার তালিকা পুনর্বিবেচনার ক্ষমতা দিয়েছে এবং কীভাবে সেই কাজ হবে, তার স্বাধীনতাও দিয়েছে। ফলে SIR কে অসাংবিধানিক বা বেআইনি বলার সুযোগ নেই। আদালত আরও জানায়, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের একটি প্রাথমিক স্বীকৃতি হলেও, প্রয়োজনে আইন মেনে তা যাচাই করায় কোনও অসঙ্গতি নেই। বরং স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি করতে এই ধরনের প্রক্রিয়া জরুরি।
SIR এর সময় নির্দিষ্ট নথি চাওয়াও বেআইনি নয় বলে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় নথি নির্ধারণের পূর্ণ ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে বেঞ্চ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি SIR প্রক্রিয়া শুরু হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছিল। তৃণমূল সহ বিরোধী দলগুলির অভিযোগ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট অংশের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেই কারণেই SIR স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তবে বুধবারের রায়ে সেই দাবি কার্যত খারিজ হয়ে গেল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের