নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানির হেয়ারিংয়ে এবার ধীরে ধীরে খেলোয়াড়দের সমন পাঠানো হচ্ছে। গত সপ্তাহে ভারতীয় পেসার মহম্মদ শামিকে নোটিশ পাঠানো হয়। এবার ডাক পাঠানো হয়েছে বাংলার আরও এক ক্রিকেটার লক্ষীরতন শুক্লাকে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেও নাগরিকত্বের পরিচয় দিতে হচ্ছে তাদের। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তনরা। তাদের মতে অযথা খেলোয়াড়দের হেনস্থা করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন তারা।
অযথা ক্রিকেটারদের ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন তারকারা। অভিযোগ তুলে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন প্রতিবাদে পথে নামলেন প্রাক্তন খেলোয়াড়রা। ভবানীপুর ক্লাবের সামনে চলল প্রতিবাদ কর্মসূচি। আগামী দিনে নির্বাচন কমিশনকেও দ্রুত চিঠি দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন খেলোয়াড়দেররা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অলোক মুখোপাধ্যায়, মানস ভট্টাচার্য-সহ ময়দানের একাধিক খেলোয়াড়রা।
কলকাতায় ভবানীপুর ক্লাবের সামনে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিয়ে খেলোয়াড়রা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ প্রতিবাদে শামিল হন। শামি শুক্লা ছাড়াও ফুটবলারদের মধ্যে ডাক পেয়েছেন মেহতাব হোসেন, কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়দেরও। যারা এখনও অবধি ফুটবল খেলছেন তাদের এখন দেশের নাগরিকত্বের পরিচয় দিতে হচ্ছে দেখে ভীষণই ক্ষুব্ধ প্রাক্তন কর্তারা।
দীপেন্দু বিশ্বাস বলেন, “আমাদের বক্তব্য, কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়। তবে খেলোয়াড়দের এভাবে এসআইআরে ডাকাটা অসম্মানের। এরা প্রত্যেকেই দেশের হয়ে খেলেছেন। দেশের পরিচিত। তাদের কেন প্রমাণ করতে হবে? আমি অনুরোধ করব তাদের যথাযথ সম্মান দেওয়া হোক।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের