নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: বহু প্রতীক্ষার পর IPL ট্রফি জিতে উৎসবে মেতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেই আনন্দের আবহেই বড় ধাক্কা খেলেন দলের অস্ট্রেলিয়ান তারকা টিম ডেভিড। মাঠে অসংযত আচরণের অভিযোগে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে আগামী IPL-এ তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, যা শিরোপা জয়ের সুখস্মৃতিতে কিছুটা হলেও ছায়া ফেলেছে।
ঘটনাটি ঘটে ফাইনালে গুজরাটের ইনিংস চলাকালীন। একটি ক্যাচের আবেদন আম্পায়ার নাকচ করে দিলে সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ডেভিড। অভিযোগ, সেই সময় তিনি রাগের বশে মাঠে থাকা একটি আইস ব্যাগ ছুড়ে ফেলেন। বিষয়টি ম্যাচ অফিসিয়ালদের নজরে আসতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তদন্তের পর তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে দু'টি ডিমেরিট পয়েন্ট। চলতি মরশুমে এটি ছিল তার তৃতীয় লেভেল-১ অপরাধ। ফলে গত ৩ বছরের হিসেবে তার মোট ডিমেরিট পয়েন্ট পাঁচে পৌঁছায়। IPL-এর প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সীমা অতিক্রম করায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নির্বাসন কার্যকর হয়েছে। তাই ২০২৭ মরশুমে তিনি যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলুন না কেন, প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন না।
এই বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডেভিড। নিজের আচরণের জন্য দায় স্বীকার করে তিনি শাস্তি গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে। তবে বিতর্কের বাইরে মাঠে তার অবদান ছিল উল্লেখযোগ্য। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক ব্যাটিং করে ৩০৫ রান করেছেন এই অজি অলরাউন্ডার। তার গড় ছিল ৩৩.৮৮ এবং স্ট্রাইক রেট ১৮৮.২৭, যা বেঙ্গালুরুর শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের