নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৫ বছরের শাপমুক্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপ ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। বহু প্রতীক্ষিত এই ট্রফি প্রথমবার হাতে পেয়ে উচ্ছ্বসিত ভারতের মেয়েরা। ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ছিল দেখার মত। একে অপরকে জড়িয়ে আবার কেউ একাই অশ্রু ঝরিয়ে আনন্দের মুহূর্তি উপভোগ করছেন। আনন্দের মুহূর্তে বিশেষ বার্তা পাঠালেন জেমাইমাদের উদ্দেশ্যে বিরাট কোহলি। অন্যদিকে , গ্যালারিতে আবেগপ্রবণ হয়ে পরেন রোহিত।
মেয়েরা এই স্বাদ প্রথমবার পেলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি পান ২০২৪ সালে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি জেতেন রোহিত। বিদেশে সেই মাটির টুকরো খেয়ে দিনটিকে স্মরণীয় করে রেখেছিলেন তিনি। অন্যদিকে , বাউন্ডারি লাইনেই বসে কাঁদতে থাকেন বিরাট। ট্রফি জয়ের অপেক্ষার কথা দুজনেই জানেন। তাই এই শুভদিনে বোনেদের আনন্দ ভাগ করে নিলেন দুই তারকা।
ফাইনালের মাঝামাঝি সময়ে দেখা যায় রোহিতকে। সাদা টি-শার্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল টুপি। আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের পাশে বসে খেলা উপভোগ করেন। রোহিতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রীতিকাও। এক সময় দেখা যায়, ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণের পাশে বসে আছেন তিনি।
হরমনপ্রীতের ক্যাচে ভারত ম্যাচ জেতার পর ক্যামেরা তাক করা হয় রোহিতের দিকে। দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছেন। আর চোখে জল। হয়তো তিনিও ২০২৪ ফাইনালের কথা মনে করছিলেন। আবার , ২০২৩ বিশ্বকাপ হাতছাড়া করার কথাও মনে পড়তে পারে। মহিলারা সেই কাজ পূর্ণ করতে পারায় ভীষণই খুশি হিটম্যান।
বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় হরমনদের উদ্দেশ্যে লিখেছেন , "তোমরা পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে তোমরা গোটা দেশকে গর্বিত করেছ। তোমাদের এই শুভেচ্ছা প্রাপ্য। এই মুহূর্তটা তোমাদের। উপভোগ করো। হরমন ও তার দল দুর্দান্ত খেলেছো। জয় হিন্দ।" সঙ্গে জুড়ে দিয়েছেন ট্রফি হাতে ভারতীয় দলের ছবি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের