নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলাদেশে হিন্দু অত্যাচারের মাঝেই আইপিএলের মিনি নিলামে ওপার বাংলার পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই কেকেআর বয়কটের ডাক দিয়েছিলেন সমর্থকরা। বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচারের মাঝে কেন সেই দেশের পেসারকে নেওয়া হল সেই নিয়ে সুর তুলেছিলেন অনেকেই। শাহরুখকে দেশদ্রোহীর আখ্যাও দেওয়া হয়। চূড়ান্ত ডামাডোলের মাঝেই এবার বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। বোর্ডের নির্দেশের পর বিপাকে নাইট ম্যানেজেমন্ট।
২০২৬ সালের জন্য বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়া হোক বলে দাবি তুলেছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া। শুধু এই নয় শইকিয়া এও নিশ্চিত করেন যে , বাংলাদেশি পেসারে বদলে এক বিকল্প খেলোয়াড়কে সই করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ , ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেও হয়তো দলে রাখতে পারবেনা তারা। সেক্ষেত্রে বিকল্প খুঁজতে টাকা কমতেও পারে আবার বাড়তেও পারে। তবে সবথেকে বড় বিষয় পরিকল্পনায় কিছুটা হলেও বদল আনতে হবে অভিষেক নায়ারদের।
বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া বলেছেন , "সাম্প্রতিক ডামাডোলের জন্য বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে তাদের দল থেকে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে যে যদি তারা কোনও বিকল্পের জন্য অনুরোধ করে, বিসিসিআই সেই অনুমতি দেবে। তবে বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়া হোক।"
গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেসব বিচার না করেও কেন শাহরুখ ওই দেশের ক্রিকেটারকেই দলে নিল সেই নিয়ে প্রশ্ন এখন তুঙ্গে। এমনকি বিজেপির তরফ থেকে কিং খানকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। হিন্দু মহাসভার নেত্রীও বাদশার জিভ এনে আমার নিদান দেন।
বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার আরও বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসছে। তাই রহমানকে বের করে দেওয়ার দাবি আরও বেড়েছে। সেইসনের। মাঝেই এবার মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। ঘোষণার পরই আনন্দে আত্মহারা কলকাতা নাইট রাইডার্সের হিন্দু সমর্থকরা। এমনকি অন্যান্য ফ্রাঞ্চাইজিরও অনেক সমর্থকই 'ফিজ'কে খেলানোর বিষয়ে আপত্তি জানায়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের