নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে ঘিরে মামলায় নতুন মোড়। তার মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের খুনের ঘটনায় অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই। শনিবার বসিরহাট আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে স্বাভাবিকভাবেই তদন্ত আরও গতি পেয়েছে।
ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা এবং তার ছেলে সহ গাড়ির চালকের মৃত্যু সংক্রান্ত মামলায় বর্তমানে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত আব্দুল আলিম মোল্লা। গ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতেই রাখা হয়। এই অবস্থাতেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালতে সিবিআই জানায়, তাদের পুরনো মামলাতেই আব্দুল আলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডির একটি দল সন্দেশখালির সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন ইডির আধিকারিকরা। পরে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। সেই হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন আব্দুল আলিম মোল্লা।
শুধু তাই নয়, শেখ শাহজাহান জেলে যাওয়ার পর সরবেড়িয়া এলাকায় তার যাবতীয় কার্যকলাপ দেখাশোনার দায়িত্বও সামলাতেন আলিম। তদন্তকারীদের দাবি, ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার পিছনেও অন্যতম ষড়যন্ত্রী এই আলিম মোল্লাই। যদিও একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি সিবিআইয়ের ডাকে সাড়া দেননি বলে অভিযোগ।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের