নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ টানাপোড়েনের অবসান। সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মুসা মোল্লা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। তার গ্রেফতারের মধ্য দিয়ে এই বহুচর্চিত মামলায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ।
গত শুক্রবার সন্দেশখালিতে জমি দখলের অভিযোগের তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। অভিযোগ, ভেড়ি তৈরির জন্য স্থানীয় বাসিন্দাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং জোর করে জমি দখলের চেষ্টা চলছিল। সেই অভিযোগের সূত্র ধরেই পুলিশ যায় বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া এলাকার বাসিন্দা তৃণমূলকর্মী মুসা মোল্লার বাড়িতে।
পুলিশি অভিযানের খবর পেয়ে মুসা তার অনুগামীদের জড়ো করে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় এক আধিকারিক সহ মোট ছ জন পুলিশকর্মী আহত হন। ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক ধরপাকড়। ঘটনার পরপরই মুসা মোল্লার ভাই ও ভাইপোকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মুসা এতদিন অধরাই ছিল। অবশেষে সোমবার রাতে ন্যাজাট এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের