নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জেল থেকে ফিরেই ফের স্বমহিমায় পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীরা। ব্যবসা চালাতে গেলে দিতে হবে ৯ লক্ষ টাকা ‘সেলামী’। আর সেই টাকা না মেলাতেই এক ব্যবসায়ীর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর ও তান্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সোনারপুর ব্লকের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এলাকা। আক্রান্ত ব্যবসায়ী আশিস হালদারের দাবি, গোপালনগর এলাকায় দীর্ঘদিন ধরে তার ব্যবসা রয়েছে। অভিযোগ, ২০২৩ সাল থেকেই স্থানীয় পঞ্চায়েত সদস্য সজল মণ্ডল ও তার দলবল দফায় দফায় মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। এর আগেও এই তোলাবাজির অভিযোগে সজল মণ্ডল ও তার সঙ্গীদের পুলিশ গ্রেফতার করে সংশোধনাগারে পাঠিয়েছিল। কিন্তু প্রতিবারই জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফিরে এসে ফের শুরু হতো হুমকির পালা।
ব্যবসায়ী আশিস হালদারের অভিযোগ, ' ২০২৩ সালে সজল মণ্ডল ও তার আশ্রিত গুন্ডারা আমার কাছে হিসেবে ৯ লক্ষ টাকা চেয়েছিল কিন্তু আমি সেই টাকা না দেওয়াতে আমার দোকানে ভাঙচুর চালায়। পুলিশের কাছে অভিযোগ করলে ওরা বেল পেয়ে বেরিয়ে ফের আবার আমাকে হুমকি দিতে থাকে। তারপর সজল মন্ডল অন্যের মারফত আমার কাছে জানায় যে ওখানে দোকান চালাতে হলে আমাকে আমার লাভের অর্ধেকটা তাকে দিতে হবে।'
ব্যবসায়ীর অভিযোগ, ' আমি সেই টাকা দিতে রাজি না হওয়ায় রবিবার ফের আমার দোকানে ভাঙচুর চালায়। সমস্ত সিসিটিভি ফুটেজ মনিটর নষ্ট করে দিয়েছে। গুরুত্বপূর্ণ নথি থেকে ক্যাশ টাকা সমস্ত কিছু লুটপাট করেছে। এই দুষ্কৃতীদের দৌরাত্মক কোনভাবেই কমছে না। আমি বারবার পুলিশের দ্বারস্থ হলেও এরা ছাড় পেয়ে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কিছু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।'

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সজল মণ্ডলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। এমনকি শাসকদলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের