নিউজ ডেস্ক - স্পেনের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে রাতারাতি বিশ্ব ফুটবলের আলোচনায় উঠে এসেছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তাঁর অসাধারণ গোলকিপিংয়ে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে আফ্রিকার দেশটি। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত সাফল্যের এই মুহূর্তেও মন খারাপ ভোজিনহার। কারণ জীবনের সবচেয়ে বড় ম্যাচে গ্যালারিতে বসে তাঁকে দেখতে পারেননি তাঁর মা ও পরিবারের সদস্যরা।
স্পেনের বিরুদ্ধে ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েন ৪০ বছরের এই গোলরক্ষক। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলেও প্রিয়জনদের পাশে না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। পরিবারের অনেকেই আমেরিকায় এসে তাঁর খেলা দেখতে চেয়েছিলেন। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা ও আর্থিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। প্রয়োজনীয় খরচ বহন করার মতো সামর্থ্য ছিল না তাঁর। সেই কারণেই পরিবারের কাউকে বিশ্বকাপের মঞ্চে আনতে পারেননি তিনি।
ভোজিনহা বলেন, 'ছোটবেলা থেকে দাদু-দিদার কাছেই বড় হয়েছি। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ওঁরা আমার পাশে ছিলেন। কিন্তু বিশ্বকাপের মতো বিশেষ দিনে তাঁদের কাউকেই পাশে পেলাম না। আমার মায়েরও এখানে আসার খুব ইচ্ছা ছিল। কিন্তু ভিসা সমস্যা ও আর্থিক কারণে তাঁকে আনতে পারিনি। সেই আক্ষেপটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তাই ম্যাচের পর চোখের জল আটকে রাখতে পারিনি'।
তবে মাঠের পারফরম্যান্স তাঁর জীবন বদলে দিয়েছে। স্পেনের বিরুদ্ধে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি। ম্যাচের পর সমাজমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা হঠাৎ করেই বেড়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ নতুন অনুসারী যোগ হয়েছে তাঁর অ্যাকাউন্টে। যে ফুটবলারের নাম কয়েক দিন আগেও খুব কম মানুষ জানতেন, তিনিই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত মুখ।
কাবো ভার্দের মিন্ডেলো শহরে জন্ম ভোজ়িনহার। দীর্ঘ ফুটবলজীবনে মলডোভা, রোমানিয়া, সাইপ্রাস ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ২০১২ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন। বিশ্বকাপে অভিষেকের সময় তাঁর বয়স ৪০ বছর। ফলে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম প্রবীণ অভিষিক্ত ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। স্পেনের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর এখন গোটা দেশের আশা তাঁর উপরেই। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও বিশ্বকাপের মঞ্চে নিজের ছাপ রেখে গিয়েছেন ভোজিনহা।
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...