6914ba4f8e54e_IMG-20251112-WA0082
নভেম্বর ১২, ২০২৫ রাত ১০:১৯ IST

শরীরে আয়রনের ঘাটতি মেটাতে বানিয়ে ফেলুন বিট স্যান্ডউইচ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্যের দিকে নজর দিলে বিট দারুণ উপকারী। বি টাউনের অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই স্যালাডে বিট ব্যবহার করে থাকেন। শরীরে আয়রনের ঘাটতি মেটায় বিট। লাল রঙের এই সব্জি দিয়ে বানিয়ে ফেলুন বিট স্যান্ডউইচ।

আয়রন, ফোলেট এবং ভিটামিন সি-তে ভরপুর বিট। শীতের দিনে শরীর গরম রাখতেও তা সাহায্য করে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এটি, রয়েছে পটাশিয়াম-সহ একাধিক খনিজও। বাঙালির কাছে বিট মানেই ভেজিটেবল চপ। তবে সেটি খেতে সুস্বাদু হলেও তাতে পুষ্টিগুণ মোটেই বজায় থাকে না। তাই বিট দিয়ে একাধিক সুস্বাদু উপকরণ বানানো যায়।

বিটের স্যান্ডউইচ -

টকদই জল ঝরিয়ে রেখে দিন। তার সঙ্গে মিশিয়ে নিন মিহি করে কুচিয়ে নেওয়া বিট সেদ্ধ। গ্রেট করে নিলেই ভাল হয়। নুন, গোলমরিচ যোগ করুন। দিতে পারেন পেঁয়াজ, কাঁচালঙ্কা। সমস্ত উপকরণ মিশিয়ে মাল্টিগ্রেন ব্রেড বা ব্রাউন ব্রেডের মধ্যে পুরটি দিয়ে উল্টেপাল্টে সেঁকে নিন। তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর স্যান্ডউইচ।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...