নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - বিশ্বকাপ শেষ হলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।যেখানে চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনিকে দেখার আশায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এর আগেই বিতর্কে ধোনি। সরকারি জমির অপব্যবহার করায় এবার আইনি নোটিশ পাঠানো হল বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। ঘটনায় শোরগোল শুরু হয়েছে ক্রিকেট মহলে।
সূত্রের খবর , রাঁচিতে নিজের নামে থাকা জমির ‘অপব্যবহার’ করেছেন ধোনি। ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয়লাল পাসওয়ানের বক্তব্য, রাঁচির ওই জমি শুধুমাত্র বসবাসের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু তা ব্যবসায়িক কারণে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ , শর্ত লঙ্ঘন করা হয়েছে। ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
জিজ্ঞাসাবাদ করা হতে পারে ধোনিকে। যদি কোনো যুক্তিপূর্ণ উত্তর না পাওয়া যায় তবে বরাদ্দ করা জমি ফের ফিরিয়ে নেওয়া হতে পারে। ওই জমিতে বেসরকারি চিকিৎসাকেন্দ্র খোলার অভিযোগ উঠতে হাউজিং বোর্ড তদন্ত শুরু করে। যদিও ধোনি সেখানে থাকেন না।মাহির বর্তমান বাড়ি রাঁচির রিং রোডে। হার্মু রোডের বিতর্কিত জমিতে বিজেপির রাজ্য কার্যালয় রয়েছে। এই নিয়েও তদন্ত চলছে। সবমিলিয়ে আইপিএলের আগেই আইনি জটে ধোনি।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা