নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটানোর কথা জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, চলতি মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া টাকার প্রথম কিস্তি ঢুকতে শুরু করবে।
সমাজ মাধ্যমে পোস্টে মুখ্যমন্ত্রী জানান, মা-মাটি-মানুষের সরকার সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন স্থানীয় সংস্থার কর্মীরাও বকেয়া ডিএ পাবেন। ROPA 2009 অনুযায়ী বকেয়া ডিএ প্রদান করা হবে। মার্চ মাস থেকেই প্রথম কিস্তির টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানানো হয়েছে। খুব শিগগিরই এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করবে রাজ্যের অর্থ দফতর।
উল্লেখ্য, এই মামলায় আগেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পরে বিচারপতি সঞ্জয় কোলে এবং মনোজ মিশ্রার বেঞ্চ জানান, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার এবং বকেয়া অর্থের অন্তত ২৫ শতাংশ দুই কিস্তিতে মিটিয়ে দিতে হবে। আদালত নির্দেশ দেয়, প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে এবং মে মাসের মধ্যে সম্পূর্ণ ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবে।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের