নিজস্ব প্রতিনিধি , গোয়া - ১ বছর পর সুপার কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসি-কে ৩-১ গোলে হারিয়ে দিল লাল হলুদ। অন্য সেমিফাইনালে গোয়া বনাম মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। লাল কার্ড দেখে বিপাকে কোচ অস্কার ব্রুজো।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। এরই মাঝে একে অপরের কৌশল বুঝে নেওয়ার কাজটিও বহাল ছিল। ১২ মিনিটের মাথায় কর্নার পেয়েছিল ইস্টবেঙ্গল। বক্সে রাখা কর্নার ক্লিয়ার হয়ে পৌঁছয় রশিদের কাছে। তিনি বক্সের বাইরে থেকেই নিচু শট নেন। দুই দলের ফুটবলারদের পায়ের জঙ্গলের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে যায়। পঞ্জাবের গোলরক্ষকের হাতে বল লাগলেও আটকানো যায়নি।
জল পানের বিরতির পরেই পেনাল্টি পায় পঞ্জাব। পেনাল্টি থেকে সমতা ফেরান ড্যানিয়েল রামিরেজ। বিরতির আগেই রাগ দেখানোর জেরে হলুদ কার্ড দেখেন কোচ অস্কার। মিগুয়েল ফেরেরার ফ্রিকিক থেকে কর্নার পায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে সিবিলের হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর রেফারির সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল হলুদ শিবির। ৭১ মিনিটে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। দূরপাল্লার শটে গোল করেন সাউল ক্রেসপো।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের