নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র। এবার মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্র। চলতি সুপার কাপ মরশুমে বেশ ভালই ছন্দে রয়েছে ডেম্পো। ভারতীয় ফুটবলের দুই প্রধান ক্লাবকে আটকে ডার্বি জমিয়ে দিল তারা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডেম্পো।
তারকা স্ট্রাইকারদের নিয়েও কোনো ফয়সালা করতে পারল না মোহনবাগান। এদিকে পয়েন্ট তালিকায় নজর দিলে দেখা যাবে দু’টি করে ম্যাচের পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট ৪। গোল পার্থক্যে শীর্ষে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে চরম গুরুত্ব ডার্বির। কারণ , পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ডেম্পোও। কারণ , চেন্নাইকে হারিয়ে দিলে ৫ পয়েন্টে পৌঁছে যাবে তারা। অন্যদিকে আবার , ডার্বি ড্র হলে ইস্টবেঙ্গ , মোহনবাগানের পয়েন্টও হবে ৫। সেক্ষেত্রে গোল পার্থক্যে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে পারে দুই প্রধানের এক।
গোটা ম্যাচে মোহনবাগান ফুটবলাররা দাপট দেখিয়েও গোলের দরজা খুলতে ব্যর্থ। দুই প্রান্ত থেকেই একের পর এক আক্রমণ ভেসে আসছিল। তবে কোনো নো কোনোভাবে ঠিকই ডেম্পোর ডিফেন্ডাররা তাদের আটকে দেয়। বিদেশীদের নিয়েও লাভের লাভ করতে পারল না সবুজ মেরুন। ম্যাচের সংযুক্তি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও দলকে জেতাতে ব্যর্থ মণবীর সিং। পরিসংখ্যান দেখলে ম্যাচে ১৮ টি শটের মধ্যে ৩ টি গোলমুখী ছিল সবুজ মেরুনের।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের