690ad0f356102_IMG-20251105-WA0028
নভেম্বর ০৫, ২০২৫ সকাল ০৯:৫২ IST

শুভ জন্মদিন কিং কোহলি , বিশেষ দিনে ১০ টি বিরাট রেকর্ডের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৫ই নভেম্বর। ভারতীয় ক্রিকেটের গৌরবময় দিন। আজ ৩৭-এ পদার্পণ করলেন বিরাট কোহলি।যিনি রেকর্ড তাড়া করেন না , বরং রেকর্ড তাকে ধাওয়া করে , হ্যাঁ তারই নাম বিরাট কোহলি। দেশের জার্সি গায়ে তুলতেই সেরার দৌড়ে সফল হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। সেটা যে কোনো সাধারণ প্রতিজ্ঞা নয় তা ধীরে ধীরে প্রমাণ পেল খেলায়। তাবড় তাবড় বোলারদের স্বাগত জানিয়ে তাদের বাউন্ডারি পার করতেন। বছর যতই গড়াল রেকর্ড ততই বাড়ল। সেই রেকর্ড গড়তে গড়তেই আজ শচীন তেন্ডুলকরের পর সবচেয়ে বেশি শতরানের মালিক বিরাট কোহলি।

ভারতের হয়ে খেলার কয়েকবছর পরই শুরু হল বিরাটকে নিয়ে একাধিক প্রতিবেদন লেখা। সকলেই তখন বিশেষজ্ঞের চোখ দিয়ে বিরাটের ভবিষ্যত দেখে শুরু করলেন। সকলের মুখেই তখন একই কথা , "এই ছেলেটা একদিন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হবে।" হয়েছেও তেমনই , বলাবাহুল্য , সুপারস্টারের থেকে অনেকবেশি কিছুই হয়েছে। যিনি আউট হলে গোটা ভারতবাসীর হৃদয় কেঁপে ওঠে। যার অবসরের কথা শুনলে চোখে জল আসে তাদের। দেশের জার্সিতে শুরুটা অনেকেরই ভাল হয়না , তবে বিরাটের সেই শুরুর বছরই আজ তাকে কিং কোহলির আখ্যা দিয়েছেন। শুরুর দিকের কিছু বছর সেই আত্মবিশ্বাসী ব্যাটিংই আজ বিরাটকে নয়নমণি করে তুলেছেন ১৪০ কোটি ভারতীয়র কাছে।

১৮ ই আগস্ট ২০০৮ সালে ভারতের জার্সিতে অভিষেক হওয়া ছেলেটার আজ অবসরের জল্পনায় তুঙ্গে। হ্যাঁ , অনেকটা বছর কেটে গেছে। এই ১৭-১৮ বছরের সফরটা ছিল ভীষণই রঙিন। ২০১১ সালের বিশ্বকাপে গম্ভীরের সঙ্গে হওয়া সেই পার্টনারশিপ চিরস্মরণীয়। এছাড়া  পাকিস্তানের সোয়েব আখতার, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার ব্রেট লির মত বিধ্বংসী বোলারদের অনায়াসে সামাল দিয়েই সকলের মনে জায়গা করে নিলেন।

ভারতীয় ক্রিকেটের রাজপুত্রের দখলে রয়েছে ২ টি আইসিসি ট্রফি। ২০১৬ সালটি ছিল  কোহলির সোনালী বছর। যদিও ২০১৮ থেকে তিন বছর ছন্দহীন ছিলেন। উত্থান পতন নিয়েই জীবন। আসলে বিরাট এমনই একজন খেলোয়াড় যার থেকে আমরা সেঞ্চুরি আশা করি। এই অভ্যেসটা যদিও তিনি দিয়েছেন। তাই অর্ধ শতরান করলেও সকলেরই দাবি ছিল , শতরান না করা মানেই ছন্দে নেই বিরাট। অথচ ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মার পর যখনই দরকার পড়েছে একাধিক অর্ধ শতরানের ইনিংস খেলেন। এরপর ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের সেই ইনিংস। ৮ বলে ২৮ রানের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ২ টি দুঃসাহসিক ছয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। ২০২৪ সালে কাটল রোহিতের নেতৃত্বে জিতলেন টি টোয়েন্টি বিশ্বকাপ। খেলেছিলেন ৭৬ রানের মূল্যবান ইনিংস। এরপর ২০২৫ সালে জিতলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিরাটের জন্মদিনে দেখা নেওয়া যাক তার অন্যতম সেরা ১০ টি রেকর্ড -

১.দ্রুততম ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০ এবং ১২,০০০ ওয়ানডে রান। ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যিনি এই সমস্ত মাইলফলক দ্রুততমভাবে স্পর্শ করেছেন।

২.ভারতীয় হিসেবে সর্বাধিক ওয়ান সেঞ্চুরি। শচীন তেন্ডুলকারকে ছাপিয়ে গেছেন বিরাট।

৩.টি টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪,০০০ টি-টোয়েন্টি রান অতিক্রম করেছেন।

৪.আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক। ৭০০০ রান স্পর্শ করা একমাত্র খেলোয়াড়।

৫.দ্রুততম ২৫০০০ রান করা খেলোয়াড়।

৬.টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যান অফ দি ম্যাচের পুরস্কার।

৭.টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসি ডব্লিউটিসি চক্রে ৩,০০০+ রান করা একমাত্র খেলোয়াড়।

৮.ওয়ানডেতে তাড়া করার সময় সবচেয়ে বেশি সেঞ্চুরি

৯.একমাত্র খেলোয়াড় যার তিন ফরম্যাটেই একসাথে গড়ে ৫০+ রান।

১০.সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক শতরান।

আরও পড়ুন

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

এশিয়াডে বাংলার দাপট! ভারতীয় টেবিল টেনিস দলে সুযোগ ৫ বঙ্গসন্তানের
জুন ১৯, ২০২৬

সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের
জুন ১৯, ২০২৬

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা

ফের ধাক্কা ব্রাজিল শিবিরে! হাইতির বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার
জুন ১৯, ২০২৬

অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের

২০ মিনিটে চার গোলের ঝড়! বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল সুইৎজারল্যান্ড
জুন ১৯, ২০২৬

বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা