নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। তীব্র রাজনৈতিক উত্তেজনা ও রাতভর সংঘর্ষের আবহের মধ্যেই রবিবার রানিচক সমবায় সমিতির নির্বাচনে স্পষ্ট জয় ছিনিয়ে নিল শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু গড়ে তৃণমূলের এই জয়কে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে শাসক শিবির।
রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির মোট ৪৫টি আসনে নির্বাচন হয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, এর মধ্যে ২৭টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে মাত্র ১৮টি আসন। উল্লেখযোগ্য ভাবে, এর আগেই পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছিল তৃণমূল। তবে নির্বাচনের আগের রাতেই কার্যত উত্তপ্ত হয়ে উঠে রানিচক এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে এলাকায় চরম অশান্তি ছড়ায়।
তীব্র উত্তেজনার মধ্যেও রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। অশান্তি এড়াতে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ভোটকেন্দ্র ও সংলগ্ন এলাকায়। বিজেপি যেখানে ৪০টি আসনে প্রার্থী দিয়েছিল, সেখানে তৃণমূল তাদের সাংগঠনিক শক্তি ও ভোটের ফলাফলে স্পষ্ট এগিয়ে যায়।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের