নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বরানগর শুটআউটের রহস্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুনের ছক কষেছিলেন স্ত্রী ও তার প্রেমিক। ভাড়া করা হয়েছিল দুষ্কৃতী। ঘটনায় স্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা বিকাশ মজুমদারকে লক্ষ্য করে শুক্রবার সকালে যখন গুলি চলে, তখন এটিকে দুষ্কৃতীর হামলা হিসেবেই দেখা হয়েছিল। দুষ্কৃতীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও বারুদের আঘাতে আহত হন বিকাশবাবু। এরপরেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তদন্তের ৪৮ ঘণ্টার মধ্যেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাশবাবুর স্ত্রী রেখা মজুমদার ও তার প্রেমিক পারদীপ দে দুজনেই বিকাশকে খুন করার চেষ্টা করেছিল। মেটিয়াব্রুজ থানার ফতেহপুরের বাসিন্দা পারদীপের সঙ্গে পরকীয়ায় জড়ান রেখা। তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতেন বিকাশবাবু।
পরিকল্পনা অনুযায়ী দুই দুষ্কৃতী সুশান্ত আদক ও সামিম লস্করকে ভাড়া করেন তাকে মারার জন্য। পরিকল্পনা মতো গুলি চালানো হলেও প্রাণে রক্ষা পান বিকাশবাবু। রবিবার পুলিশ স্ত্রী সহ ৪ জনকে গ্রেফতার করে। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের