নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার সকালে বারাসাত স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়া হয়। আর এতে চরম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় অভিযানে যোগ দিতে আসা আশা কর্মীদের বাধা দেওয়ায় চরম উত্তেজনা ছড়ায়।
বুধবার সকাল থেকেই আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল রাজপথ। রাজ্যের একাধিক জায়গা থেকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে বারাসাত স্টেশন থেকে ট্রেনে উঠতে গেলে আশা কর্মীদের আটকানো হয় বলে অভিযোগ GRP- র বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, আমরা আমাদের ন্যায্য দাবি চেয়ে পথে নেমেছি। সাধারণ যাত্রীর মতো টিকিট কেটেই ট্রেনে উঠছিলাম কিন্তু তারপরেও আমাদের বাধা দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে বারাসাত স্টেশন চত্বরে পুলিশ ও আশা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা, যার জেরে স্টেশন এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে, সম্ভাব্য অশান্তির আশঙ্কায় স্বাস্থ্য ভবন চত্বরে আগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একাধিক স্তরের ব্যারিকেড, বিপুল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি স্বাস্থ্য ভবনে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাতেও আনা হয়েছে একাধিক পরিবর্তন।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের