নিজস্ব প্রতিনিধি , সাইপ্রাস - দাবা বোর্ডে জয়ের স্বপ্ন হঠাৎ করেই হোঁচট খেল। ক্যান্ডিডেটস টুর্নামেন্টের দ্বাদশ রাউন্ডে চিনা খেলোয়াড় ঝু জিনেরের কাছে হেরে বসলেন রমেশবাবু বৈশালী। এই পরাজয়ের ফলে তিনি শুধু পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গা হারালেন না বরং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও তার ওপর চাপ অনেকটা বেড়ে গেল। প্রজ্ঞানন্দের দিদির এই হার ভারতীয় দাবা ভক্তদের কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে।
সাইপ্রাসে আয়োজিত এই প্রতিযোগিতায় সাদা ঘুঁটি নিয়ে খেলায় বেশ ভালোই সুবিধা ছিল বৈশালীর। কিন্তু শুরুতেই কারো-কান ডিফেন্সে গিয়ে তিনি যেন কিছুটা খেই হারিয়ে ফেলেন। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগান জিনের। প্রায় ৬ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ঘড়ির কাঁটাও বৈশালীর বিপক্ষে ছিল। গুরুত্বপূর্ণ সময়ে চাল দিতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেন তিনি। যার ফলে শেষের দিকে মাত্র ১৪ মিনিট সময়ে ২৩টি চাল দেওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। জিনের ও বৈশালী দুজনের পয়েন্ট এখন ৭ হলেও, ভালো রেটিংয়ের কারণে চিনা প্রতিযোগী এখন সবার উপরে। এর আগে এই জিনেরের কাছেই টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে হার স্বীকার করেছিলেন বৈশালী।
ভারতের বাকি প্রতিযোগীদের অবস্থা অবশ্য আরও খারাপ। ওপেন ক্যাটাগরিতে প্রজ্ঞানন্দ ও মহিলাদের বিভাগে দিব্যা দেশমুখ দুজনেই তালিকার একদম নিচে রয়েছেন। যার ফলে ট্রফির আশা তাদের নেই বললেই চলে। এখন বৈশালীই ভারতের শেষ ভরসা। বাকি থাকা শেষ দুটি রাউন্ডে যদি তিনি জয় পান, তবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের