নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর নতুন করে চর্চায় দলের ব্যর্থতা। প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হারের পর সামনে এসেছে একাধিক তথ্য। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তদন্তে উঠে আসা কিছু দাবি জার্মান ফুটবল মহলে নতুন প্রশ্নও তৈরি করেছে।
রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় জার্মানির। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারতে হয়েছে দলটিকে। ম্যাচের পর থেকেই ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই জার্মান সংবাদপত্রের প্রতিবেদনে সামনে এসেছে নতুন তথ্য। সেখানে দাবি করা হয়েছে, টাইব্রেকারের ষষ্ঠ শট নেওয়ার সময় কয়েকজন ফুটবলার দায়িত্ব নিতে চাননি। শেষ পর্যন্ত জোনাথন তাহকেই শট নিতে হয়।
প্রতিবেদন অনুযায়ী, টাইব্রেকারের প্রথম পাঁচটি শট কারা নেবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু ম্যাচ যে ষষ্ঠ শট পর্যন্ত গড়াবে, তা নাকি জার্মান শিবির ভাবেনি। সেই পরিস্থিতিতে অতিরিক্ত শট নেওয়ার জন্য কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলা হয়। লিয়ন গোরেৎজ়কা, ওয়ালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, মালিক চাওয়ের নাম সামনে আসে। তবে দাবি করা হয়েছে, তাঁদের কেউই দায়িত্ব নিতে রাজি হননি। এই ৪ জনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন গোরেৎজকা। জার্মানির হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিনায়ক জোশুয়া কিমিচ দু’বার তাঁকে শট নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতেও তিনি মত বদলাননি। ফলে কোচিং স্টাফ ও সতীর্থদের অন্য বিকল্প খুঁজতে হয়। শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় জোনাথন তাহকে। কিন্তু পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা খুবই কম ছিল। ক্লাব বা জাতীয় দলের হয়ে ম্যাচ চলাকালীন তিনি আগে কখনও পেনাল্টি নেননি। টাইব্রেকারেও শট মারার অভিজ্ঞতা ছিল না। ফলে স্বাভাবিকভাবেই তাঁর উপর চাপ ছিল অনেক বেশি। গুরুত্বপূর্ণ সেই শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।
এরপর প্যারাগুয়ের হোসে কানালে গোল করেন। তাতেই জয়ের হাসি ফোটে প্যারাগুয়ে শিবিরে। এই ঘটনার পর জার্মান ফুটবল মহলে সমালোচনার ঝড় উঠেছে। দলের মানসিক দৃঢ়তা নিয়েও প্রশ্ন উঠছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে কেন একাধিক ফুটবলার দায়িত্ব নিতে চাননি, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন ফুটবল মহলের অন্যতম আলোচ্য বিষয়। এদিকে জার্মানির ব্যর্থতা নিয়ে কড়া মন্তব্য করেছেন ফুটবল বিশ্লেষক মারিয়ন হর্ন।
একটি কলামে তিনি লিখেছেন, জার্মান ফুটবল ধীরে ধীরে আগের গৌরব হারাচ্ছে। শুধু ফলাফল নয়, দলের মানসিকতাও প্রশ্নের মুখে পড়েছে। তাঁর মতে, কিছু ফুটবলারের মনোযোগ ম্যাচের বাইরের বিষয়েও ছিল। তিনি আরও উল্লেখ করেছেন, জার্মানির প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথাউসের একটি মন্তব্য নিয়েও আলোচনা চলছে। সেই মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, দলের কয়েকজন ফুটবলার মাঠের বাইরের বিষয় নিয়েও বেশি ব্যস্ত ছিলেন। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর জার্মানির পারফরম্যান্স নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। টাইব্রেকারের সিদ্ধান্তও প্রশ্নের মুখে। ফুটবলারদের ভূমিকা নিয়েও চলছে তর্ক-বিতর্ক। প্রতিবেদনে করা দাবিগুলি কতটা সত্য, তা নিয়ে আলোচনা অব্যাহত। তবে এই ঘটনা যে জার্মান ফুটবলের ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের