নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মাঠের লড়াই ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে এখন পরিবর্তনের হাওয়া। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন প্যানেল ভেঙে দেওয়ার পর BCB-এর দায়িত্বে বসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ওপার বাংলার এই রদবদলকে ইতিবাচকভাবে গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। খোদ বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লার পক্ষ থেকে আসা অভিনন্দন বার্তা দুই দেশের ক্রিকেটীয় শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
BCB-এর সাম্প্রতিক ঘটনাক্রম যেন কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কম নয়। ২০২৫ সালে ফারুক আহমেদ বিদায় নেওয়ার পর বুলবুল দায়িত্ব পেলেও মাত্র ছয় মাসেই তাঁর বিদায়ঘণ্টা বাজল। জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) জানিয়েছে, নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনে সরাসরি সরকারি হস্তক্ষেপ ছিল। এছাড়া ই-ভোটিং প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি, বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অকাট্য প্রমাণ মেলায় ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এমন ডামাডোলে ৩ মাসের জন্য ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন প্যানেলের ভার সঁপে দেওয়া হয়েছে তামিমের কাঁধে।
ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় রসায়ন বেশ তিক্ত ছিল। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া, IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মতো কড়া সিদ্ধান্তের কারণে দুই দেশের ক্রিকেটীয় কূটনীতিতে স্থবিরতা দেখা দেয়। এমনকি ভেন্যু পরিবর্তনের দাবি ICC নাকচ করার পর বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা মাঠেই নামেননি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পথেই রাজীব শুক্লার সামাজিক মাধ্যমের পোস্টটি বড় অনুঘটক হতে পারে।
এক্স হ্যান্ডেলে রাজীব শুক্লা লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একদা ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে'। উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তার ক্রিকেটীয় প্রজ্ঞা , মাঠের দক্ষতা এবার BCB-এর প্রশাসনিক জটিলতা কাটাতে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের