নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা পেল ভারত। লাঞ্চের পর অল্প রান করেই ডিক্লেয়ার দিল দক্ষিণ আফ্রিকা। ২৬০ রানে নিজেদের গুটিয়ে নিল প্রোটিয়া শিবির। ৫৪৯ রানের টার্গেট পেল ভারত। লাঞ্চের আগে ৫০৮ রানে এগিয়ে ছিল টেম্বা বাভুমাদের দল। স্ট্যাবস ৯৪ রানেই জাদেজার শিকার হন। তিনি আউট হতেই ডিক্লেয়ার ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে নেমেছে যশস্বী জসওয়াল , কেএল রাহুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে রিকলটন ৩৫ , মার্করাম ২৯ রানে সাজঘরে ফেরেন। এক নম্বরে ব্যাট করতে নেমে এখনও ব্যাটিং করছেন ট্রিস্তান স্ট্যাবস। বাভুমা ৩ রানে ফেরেন। টনি ডে জর্জি ৪৯ রানে জাদেজার শিকার হন। ৯৪ রানে আউট হন স্ট্যাবস। ৩৫ এ অপরাজিত ছিলেন মুলডার। ৪ টি উইকেট নিয়েছেন জাদেজা। ১ টি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন মুথুসামি। অসম্ভব ভাল সঙ্গ দেন মার্কো জানসেন। জবাবে ব্যাটে নেমে অর্ধ শতরান করেন যশস্বী। ৫৮ রান করেন তিনি। কেএল রাহুল ২২ রানেই প্যাভিলিয়নে ফেরেন। একের পর এক উইকেট ছুঁড়ে দিলেন ভারতীয়রা। সাই সুদর্শন , ধ্রুব জুরেল , ঋষভ পন্থরা। দ্বিতীয় বলেই ছক্কা মারেন তিনি। এরপর উইকেট ছেড়ে বেরিয়ে অযথা শট মারতে গিয়ে মার্কো জানসেনের হাতে নিজেকে সমর্পণ করলেন। সেখানেই তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার একদিকে তিনিই দলের অধিনায়ক। তাই পন্থের এই গাছাড়া মনোভাব মানতে নারাজ সকলেই।
জাদেজা ৬ , নীতিশ কুমার রেড্ডি ১০ করেন। এরপর পিচে সময় কাটান ওয়াশিংটন সুন্দর। ৪৮ করেন ভারতীয় অলরাউন্ডার। এরপর পিচে এসে বোলারদের নাজেহাল করেন কুলদীপ যাদব। ১৩৩ বল খেলে পরেরটায় আউট হন। ঠিক এই কাজটাই করা দরকার ছিল বাকিদের। ফলো অন পেরিয়ে গেছে ভারত। ৬ উইকেট নিয়েছেন জানসেন। ৩ টি নিয়েছেন হারমার। ১ টি পেয়েছেন কেশব মহারাজ। ব্যাটে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ২২ রানে বিনা উইকেটে তারা। হাতে রয়েছে ১০ টি উইকেট।
প্রথম দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রানে দক্ষিণ আফ্রিকা ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু থেকেই সমস্যায় ছিল ভারত। মুথুসামি, কাইল ভেরেনির উইকেট তোলার রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। অর্ধ শতরানের কিছুটা আগে জাদেজাকে এগিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হন ভেরেনি। ৪৫ করেন তিনি। এখান থেকে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ ভারত।
ব্যাটে নেমে আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন পেসার মার্কো জানসেন। বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন। সামনে বল পরলেই তুলে মারছেন। মুথুসামিকে ভরসা যোগান। নিজে অর্ধ শতরান করেন। অন্যদিকে প্রথম টেস্ট শতরান করেন মুথুসামি। ৫৭ বলে ৫১ রানে খেলছেন জানসেন। মুথুসামি খেলছেন ১০৭ রানে। ১০ টি চার সহ ২ টি ছক্কা মারেন তিনি। উল্লেখ্য , টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
জসপ্রীত বুমরার বলে এইডেন মার্করামের ক্যাচ ফেলেন কেএল রাহুল। যদিও ৩৮ রানে বুমরার বলে সাজঘরে ফেরেন। এরপর রায়ান রিকলটনকে ফেরান কুলদীপ যাদব। এরপর মাঝখানে বেশ কিছুক্ষণ স্টাবস বাভুমার পার্টনারশিপে নাজেহাল হয়ে পরে ভারত। স্টাবসকে ৪৯ রানে ফেরান কুলদীপ যাদব। ৪১ রানে বাভুমাকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর টনি ডে জর্জিকে ফিরিয়ে দেন মহম্য সিরাজ। মুলডার করেন ১৩ রান। তার উইকেটও ঝুলিতে ভোরেন চায়নাম্যান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের