নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডেনের পিচে কয়েকদিন আগেই ঝলক দেখিয়েছেন মহম্মদ শামি। সেই ইডেনেই শুক্রবার পাঁচ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। বুমরার দৌলতেই ১৫৯ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে ফিটনেস জল্পনা উড়িয়ে দিলেন বুমরা।
টেস্টে ভারতীয় উইকেটশিকারীদের মধ্যে শামিকে টপকে গেলেন বুমরা। ৫১টি ম্যাচে এখনও পর্যন্ত ২৩১টি উইকেট হয়েছে বুমরাহের। শামির ৬৪টি ম্যাচে ২২৯টি উইকেট রয়েছে। শীর্ষে অনিল কুম্বলে ৬১৯ উইকেট। বুমরাহ রয়েছেন ১১ নম্বরে।
ম্যাচ শেষে ভারতীয় পেসার বলেছেন, "যে ফরম্যাটেই খেলি না কেন আমি নিজের সেরাটা সব সময় দেওয়ার চেষ্টা করি। আমি যতটা সম্ভব বেশি ম্যাচ খেলার চেষ্টা করি। নিজের শরীরের দিকে নজর দেওয়ারও চেষ্টা করি। যত দিন পর্যন্ত দলের হয়ে অবদান রাখতে পারছি, নতুন নতুন জিনিস শিখছি এবং দলকে সাহায্য করতে পারছি, তত দিন আমি খুশি।"
বুমরা আরও জানিয়েছেন , "টেস্ট ক্রিকেটে ধৈর্যটাই প্রথম শিক্ষা। আপনি যদি জাদু বলের জন্য মরিয়া হয়ে থাকেন তাহলে রান হজম করবেন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে চাপ তৈরি করতে হবে। পিচ থেকে সাহায্য পাওয়া যাচ্ছে। তবু ধৈর্য রাখতে হবে।"
বুমরা আরও বলেছেন, "আমরা ইংল্যান্ডে গিয়ে আলাদা পরিবেশ পাই। অস্ট্রেলিয়ায় গিয়েও তাই। আমাদের মানিয়ে নিতে হয়। দল হিসাবে কখনওই পিচের দিকে অভিযোগ জানাতে চাই না। আমাদের দলে দক্ষ ক্রিকেটারেরা রয়েছে। এইজন্যই তারা জাতীয় দলে খেলে। মানিয়ে নিয়ে সমাধান খুঁজে বার করাটাই পেশাদার ক্রিকেটারদের কাজ।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের