নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করেছে ভারত। যশস্বী জসওয়াল , শুভমন গিলের শতরান সহ সাই সুদর্শনের দুরন্ত ইনিংসের কোনো জবাব ছিল না ওয়েস্ট ইন্ডিজের কাছে। যদিও শতরান করতে পারেননি সাই। ৫১৮ রানে ডিক্লেয়ার দেয় ভারত। এরপর ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয় ক্যারিবিয়ানদের। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ান শিবির। ১৪০ রান তুলেছে তারা। পিছিয়ে রয়েছে ৩৭৮ রানে।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
জবাবে ব্যাট করতে নেমে ১০ রানেই জাদেজার শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। এরপর হাল ধরেন ট্যাগনারায়ণ চন্দ্রপল। তবে তিনিও ৩৪ রানেই জাদেজার জালে ধরা দেন। এরপর আথানাজে ভাল ছন্দে থাকলেও কুলদীপ যাদব তাকে তুলে নেন। ৪১ করেন তিনি। অধিনায়ক রোস্টন চেজকে শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান জাদেজা। বর্তমানে সাই হোপ ৩১ ও ইমলাখ ১৪ রানে অপরাজিত।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের