নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার পর ফলো অন দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে চন্দ্রোপল , আথানাজে , সাই হোপ ছাড়া কেউই ৩০ রানের গণ্ডি টপকাতে পারেননি। তবে ফলো অন পেয়ে লড়াইয়ে ফিরেছে তারা। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। পিছিয়ে ছিল মাত্র ৯১ রানে। তবে চতুর্থ দিন লাঞ্চের পূর্বে মাত্র ১৮ রানে পিছিয়ে ক্যারিবিয়ান শিবির।৭৮ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৫২ রানে অতিথি দল।
ফলো অন পেয়ে চন্দ্রোপলকে ১০ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আথানাজেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর। ক্যাম্পবেল শতরান করেছেন। ১১৫ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। প্রথম টেস্ট শতরান করলেন তিনি। এরপর পিচে আসেন রস্টন চেজ। সাই হোপের সঙ্গে যোগ্য সাথ দিচ্ছেন তিনি। ৯২ রানে অপরাজিত হোপ। অন্যদিকে ২৩ এ ব্যাট করছেন ক্যারিবিয়ান অধিনায়ক।
ভারতের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। ফিলিপ করেছেন ২৪ রান। জেডন সিলস করেছেন ১৩। শেষ উইকেটের সঙ্গে ফাইফার পূর্ণ করেন কুলদীপ।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা