নিজস্ব প্রতিনিধি , পার্থ - ইংল্যান্ডের দুই ইনিংসেই দাপট বজায় মিচেল স্টার্কদের। প্রথমবার স্টার্ক একা বুঝে নিলেও পরের ইনিংসে বোল্যান্ড , ডগেটদের সঙ্গ পেয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে থেমে যায় ইংল্যান্ড। নেপথ্যে , তিন ব্রিটিশ পেসার। অস্ট্রেলিয়াকে ২০৫ রানের লক্ষ্যমাত্রা দিলেন বেন স্টোকসরা।
প্রথম দিনের শেষেই ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে লায়নকে প্যাভিলিয়নে ফেরান ব্রাইডন কার্স। ৩ টি উইকেট নিয়েছেন তিনি। এরপর ব্যাটে নেমেছে ইংল্যান্ড। শুরুতেই জ্যাক ক্রলিকে কট অ্যান্ড বোল্ড আউট করেন মিচেল স্টার্ক। এরপর পিচে জুটি গড়েন বেন ডাকেট , অলি পোপ। তবে ২৮ রানে ডাকেটকে তুলে নেন স্কট বোল্যান্ড। এরপর পোপকে তুললেন বোল্যান্ড। ব্রুককে খালি হাতে ফেরান তিনি। রুটকে ফের নিজের শিকার বানালেন স্টার্ক।
ব্রিটিশ অধিনায়ক সহ জেমি স্মিথের দিকে তাকিয়ে ছিল গোটা ব্রিটিশ শিবির। তবে ব্যর্থ দুই তারকাই। স্টোকসকে ফের নিজের আঙুলে নাচালেন স্টার্ক। এরপর স্মিথকে ফেরান অভিষেক হওয়া ডগেট। এরপর আটকিনসন করেন ৩৭ রান। তাকে তুলে নেন বোল্যান্ড। ব্রাইডন কার্সকে ২০ রানে ফিরিয়ে দেন ডগেট। এরপর আর্চারের উইকেটও ঝুলিতে ভরেন তিনি। ব্যাটে নেমেছে অস্ট্রেলিয়া। খেলছেন ট্রাভিস হেড , ওয়েদারার্ল্ড।
ব্যাটে নেমে অভিষেক হওয়া ওয়েদারার্ল্ডকে ২ বলের মধ্যেই সাজঘরে ফেরত পাঠান জফ্রা আর্চার। লাবুসেন করেন ৯ রান। তিনিও আর্চারের শিকার হন। ১৭ রানে ব্রাইডন কার্সের শিকার হন স্মিথ। এরপর উসমান খোয়াজাকে তুলে নেন কার্স। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ উড়িয়ে দেন বেন স্টোকস। হেড , গ্রিন , ক্যারি , স্টার্ক সহ স্কট বোল্যান্ডকে তুলে নেন স্টোকস। আর্চার নিয়েছেন ২ টি উইকেট। কার্স নিয়েছেন ২ টি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লাভের লাভ হয়নি ইংল্যান্ডের। অলি পোপ অর্ধ শতরানের দোরগোড়ায় সাজঘরে ফিরলেন। দুই ওপেনারকে তুলে নেন স্টার্ক। পোপ শিকার হন ক্যামেরন গ্রিনের। এরপর অন্যতম সেরা রুটকে খালি হাতে ফেরত পাঠান স্টার্ক। হ্যারি ব্রুক করেন অর্ধ শতরান। ৫২ করেন তিনি। অধিনায়ক বেন স্টোকসকেও তুলে নেন স্টার্ক।
এরপর জেমি স্মিথ ইংল্যান্ডকে কিছুটা ভরসা যোগায়। তবে ৩৩ রানে তাকে সাজঘরে পাঠায় মিচেল স্টার্ক। এরপর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ২ উইকেট নিয়েছেন অভিষেক হওয়া ব্রেণ্ডন ডগেট। এছাড়া ১ টি করে উইকেট পান ক্যামেরন গ্রিন।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...