নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যশস্বী জসওয়ালের সঙ্গে ভুল বোঝাবুঝির পরেও নিজের খেলায় তার প্রভাব পড়তে দেননি ভারতীয় অধিনায়ক। ১২৯ রানের কপ্তানি ইনিংস খেলেছেন তিনি। ধ্রুব জুরেল আউট হওয়ার পরেই ব্যাট গুটিয়ে সাজঘরের দিকে রওনা দেন। হয়তো নির্দেশ ছিল ছয় মেরে বা দ্রুত গতিতে অর্ধ শতরান পূরণ করার। যত তাড়াতাড়ি রান তোলা যায়। সেই উদ্দেশ্যেই খেলতে গিয়ে আউট হন জুরেল। এরপর ১৫০ রানের কথা না ভেবে ১২৯-এই ডিক্লেয়ার ঘোষণা করেন। এই রানের পর ৫ নজির গড়ে ফেললেন শুভমন গিল।
গিলের নজির -
১.বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২০০০ রান করেছেন, এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা সাত। তাঁদের মধ্যে শীর্ষে উঠে এলেন শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন শুভমন। টপকে গেলেন পন্থকে। তার ঝুলিতে রয়েছে ২৭৩১ রান।
২.অধিনায়ক হিসাবে ১০০০ রান পূরণ করেছেন শুভমন। টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর সংগ্রহ ৯৩৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক হিসাবে করেছেন ১৭০ রান। অধিনায়ক হিসাবে তাঁর মোট সংগ্রহ এখনও পর্যন্ত ১১০৩ রান। দেশের তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
৩.বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শতরানের নিরিখে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন শুভমন ও রোহিত। দু’জনেরই এত দিন শতরানের সংখ্যা ছিল ন’টি। দিল্লির ইনিংসের পরেই দশম শতরান পূরণ করলেন তিনি।
৪.এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড একক ভাবে ছিল কোহলির দখলে। ২০১৭ ও ২০১৮ সালে তিনি পাঁচটি করে শতরান করেন। ২০২৫ সালে শুভমনেরও পাঁচটি শতরান হয়ে গেল। তিনি টপকে গেলেন সচিন-কোহলিকে। ১৯৯৭ সালে সচিন ও ২০১৬ সালে কোহলি অধিনায়ক হিসাবে চারটি করে টেস্ট শতরান করেন।
৫.শনিবার অধিনায়ক হিসাবে পঞ্চম টেস্ট শতরান করলেন শুভমন। একই সঙ্গে তিনি টপকে গেলেন রোহিতকে। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে চারটি শতরান রয়েছে রোহিতের।
৬.দ্রাবিড়েরও অধিনায়ক হিসেবে রয়েছে ৪ টি শতরান। তাকেও টপকে গেলেন গিল।
৭.সৌরভ গাঙ্গুলি , মহেন্দ্র সিং ধোনি ও মনসুর আলি খান পতৌদির নজির স্পর্শ করেছেন গিল। তিন জনেরই অধিনায়ক হিসাবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে। এই তালিকায় শীর্ষে কোহলি। তার অধিনায়ক হিসাবে টেস্ট শতরানের সংখ্যা ২০টি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের