নিজস্ব প্রতিনিধি , গুজরাত - বিজয়া দশমীর দিন থেকেই শুরু হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দিনের টেস্ট সিরিজ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গুজরাতের আহমেদাবাদ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। প্রথম ইনিংসেই দাপট দেখালেন মহম্মদ সিরাজ , জাসপ্রীত বুমরা। ১৬২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় বোলারদের দাপটে টিকতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ক্যাম্পবেল ৮ , ট্যাগনারায়ণ চন্দ্র পল রানের খাতা না খুলেই আউট হন। আথানাজে ১২ , ব্র্যান্ডন কিং ১৩ রান করেন। অধিনায়ক রস্টন চেজ কিছুটা স্থিতিশীল দেখলেও পরে মহম্মদ সিরাজের শিকার হন। সাই হোপ ২৬ রান করেন। জাস্টিন গ্রিভস ৩২ করে সাজঘরে ফেরেন। জাসপ্রীত বুমরা নিয়েছেন ৩ উইকেট। ৪ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ টি উইকেট নেন কুলদীপ যাদব। ১ টি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১২১ রান তোলে ভারত। ২ টি উইকেট হারিয়েছে তারা। যশস্বী ৩৬ রানে আউট হন। এরপর সাই সুদর্শন ব্যাটে নামলে ৭ রানে সাজঘরে ফেরেন। ফের ব্যর্থ সাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে পারলেই আগামী দিনে ভারতীয় দলে জায়গা পাকা হবে। যদি দ্বিতীয় টেস্টে সুযোগ পায় তবে এখনও তিন ইনিংস রয়েছে তার কাছে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে তাকে প্রমাণ করতে হবে। অর্ধ শতরান করেছেন কেএল রাহুল। তার সঙ্গে ১৮ রানে অপরাজিত অধিনায়ক শুভমন গিল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের