নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফলো অনের পর ভীষণই সহজ লক্ষ্যমাত্রা পায় ভারত। যা অনায়াসেই পার করে সিরিজ পকেটে পুরে নিল শুভমন গিলের দল। ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসের সঙ্গে ফলো অন দেয় ভারত। ফলো অন পেয়ে তা সামালও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল, হোপ শতরান করেন। তবে এরপরই সমস্যায় পরে তারা। যদিও দশম উইকেটে বড় অংশীদারিত্ব করেন গ্রিভস ও সিলস। দ্বিতীয় ইনিংসে ৩৯০ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ১২১ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। ৩ উইকেট খুইয়ে পঞ্চম দিনে জয় পায় গম্ভীরের ছেলেরা। ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
ব্যাটে নেমে অল্প রান দেখে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার মানসিকতা ছিল যশস্বীর। প্রথম বল থেকেই তা বুঝিয়ে দেন। যদিও প্রথম বল প্যাডে লাগে। ২ টি চার মেরেই অ্যান্ডারসন ফিলিপের হাতে ধরা দেন তিনি। এরপর মাঠে আসেন সাই সুদর্শন।রান যত কমই হোক না কেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় থেকে সরেননি রাহুল-সাই। পঞ্চম দিনে ভারতের জিততে দরকার ছিল মাত্র ৫৮ রান। তা হাসিল করতে গিয়ে ক্যারিবিয়ান অধিনায়কের শিকার হন সাই সুদর্শন। ৩৯ করেন তিনি। এরপর শুভমন গিলকেও তুলে নেন রস্টন চেজ। ধ্রুব জুরেল করেন ৬ রান। অর্ধ শতরান করেন রাহুল। ৫৮ রানে অপরাজিত রাহুল।
তৃতীয় দিনের শেষে মাত্র ১৮ রানে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৫২ রানে ছিল অতিথি দল। ফলো অন পেয়ে চন্দ্রোপলকে ১০ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আথানাজেকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর। ক্যাম্পবেল শতরান করেছেন। ১১৫ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। প্রথম টেস্ট শতরান করলেন তিনি। ১০৩ করেন হোপ। ৪০ করে সাজঘরে ফেরেন রস্টন চেজ।
এরপর দশম উইকেটে গ্রিভস ও সিলসের মধ্যে বড় রানের অংশীদারিত্ব হয়। অর্ধ শতরান করেন গ্রিভস। সিলস করেন ৩২ রান। ভারতের হয়ে ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরা , কুলদীপ যাদব। ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর।
ভারতের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ক্যাম্পবেল ১০ , আথানাজে ৪১ , চন্দ্রোপল ৩৪ করেন। সাই হোপ ৩৬ রানে সাজঘরে ফেরেন। ইমলাখ ২১ , গ্রিভস ১৭ করে আউট হন। কোনো ব্যাটারই ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেননি। ফিলিপ করেছেন ২৪ রান। জেডন সিলস করেছেন ১৩। শেষ উইকেটের সঙ্গে ফাইফার পূর্ণ করেন কুলদীপ।
প্রথম দিকে ধীর গতিতেই শুরু করেন কেএল রাহুল। তবে ৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি। সুন্দর ছন্দে ছিলেন সাই সুদর্শন। তবে ৮৭ রানেই থেমে গেল তার দুরন্ত ইনিংস। ১২ টি চার মেরেছেন তিনি। শতরান হাতছাড়া করলেও যথেষ্ট প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। শতরান হাতছাড়া করেছেন সাই সুদর্শন।
অসামান্য ব্যাটিং করেন জসওয়াল। রান আউটের পর ভীষণই হতাশ তিনি। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে আউট হন যশস্বী। যে ছন্দে ছিলেন বলা যায়না ২০০ কেন ৩০০ করে ফেলতে পারতেন। সেখানে এই আউট ভীষণই হতাশাজনক। লাঞ্চের পূর্বে অধিনায়ক শুভমন গিল ৭৫ রানে অপরাজিত ছিলেন। এরপর শতরান পূরণ করেন। অধিনায়ক হিসেবে ৫ নম্বর শতরান করে ফেললেন তিনি। এছাড়া টেস্টে করেছেন ১০ টি শতরান।
ধ্রুব জুরেল ৬ মেরে অর্ধ শতরান করার চেষ্টা করেন তবে বিফলে যায় সেই প্রচেষ্টা। ৪৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার দেন গিল। শতরানের পর হাত খোলেন গিল। ১ টি ছয় ছাড়াও বেশ কয়েকটি চার মারেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ধ্রুব জুরেল মেরেছেন ৫ টি চার। নীতিশ কুমার রেড্ডি ৪৩ করে আউট হন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের