নিজস্ব প্রতিনিধি, কলকাতা - প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে শেষ হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার অবদান ১৫৩ রান। তৃতীয় দিনের লাঞ্চের আগে ২ টি উইকেট হারিয়ে ফেলেছে ভারত। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১১৪ রান।
দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। লোকেশ রাহুলের অবদান মাত্র ১(৬) রান। তৃতীয় দিনের লাঞ্চের আগে ওয়াশিংটন সুন্দর ৫(২০) রান ও ধ্রুব জুরেল ৪(১২) রান তুলে ক্রিজে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জানসেন ২ টি উইকেট নিয়েছেন। তৃতীয় দিনের লাঞ্চের আগে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০ রান তুলেছে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেই সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। রিকোলটনকে ফেরত পাঠান কুলদীপ। মার্করামকে সাজঘরের রাস্তা দেখান রবীন্দ্র জাদেজা। অধিনায়ক তেম্বা বাভুমা ১৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বাধিক রান তোলেন তিনি। এছাড়া করবিন বসচ ২৫(৩৭) রান, মার্কো জানসেন ১৩(১৬) রান স্কোরবোর্ডে যোগ করেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪ টি, মহম্মদ সিরাজ ২ টি, কুলদীপ যাদব ২ টি, অক্ষর প্যাটেল ও জাসপ্রীত বুমরা ১ টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান তোলে ভারত। জসওয়াল জনসেনের শিকার হয়ে প্যাভলিয়নে ফেরত যান। সাজঘরে কেএল রাহুল। ৩৯ রানে ফিরেছেন তিনি। মহারাজের ঘূর্ণিতে পরাস্ত রাহুল। শুভমন গিল রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে আর ব্যাটে নামতে পারেননি। আক্রমাত্মক খেলতে গিয়ে আউট হন পন্থ। বসচের শিকার হয়ে ২৭ রান করেন। জাদেজাকে ২৭ রানে ফিরিয়ে দেন হার্মার। এরপর জুরেল , অক্ষরকেও তুলে নেন তিনি। মার্কো জানসেন ৩ , হার্মার নিয়েছেন ৪ উইকেট।
ব্যাটে নেমে শুরুটা ভাল করে মার্করাম , রিকলটন। এরপর ৫৭ রানে তাদের জুটি ভাঙেন বুমরা। মার্করামকেও সাজঘরে ফেরান বুমরা। রিকলটন করেন ২৩ রান। মার্করাম করেছেন ৩১। এরপর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান কুলদীপ যাদব। তার ঘূর্ণিতে পরাস্ত হন বাভুমা। বর্তমানে পিচে রয়েছেন টনি ডে জর্জি , ওয়াইন মুলডার। আপাতত স্থিতিশীল অংশীদারিত্ব করেছেন তারা। মুলডার ২২ , জর্জি ১৫ রানে অপরাজিত।
লাঞ্চের পর মুলডারকে বুঝে নেন কুলদীপ যাদব। এরপর জর্জিকে ফেরান বুমরা। এরপর ভেরেনি ও স্ট্যাবসের মধ্যে কিছুটা অংশীদারিত্ব হলে সেটা ভেঙে দেন সিরাজ। ভেরেনি কে ফেরান তিনি। এরপর জানসেনকেও ফেরত পাঠান মিয়া ভাই। হারমার, মহারাজকে ফেরান বুমরা। করবিন বসের রূপে একটি উইকেট পান অক্ষর প্যাটেল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ
একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...