নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৪ ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। এই সিরিজেও দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। রঞ্জির প্রথম ও দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করা সত্ত্বেও ভারতীয় দলের দরজা খুলল না বাংলার পেসারের জন্য। দলের ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা , আকাশদ্বীপ , মহমদ সিরাজ।
চোট সারিয়ে ফিরলেও ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছিলেন না শামি। অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর আগরকর জানিয়েছিলেন , শামির ফিটনেস সমন্ধে যথেষ্ট সন্দেহ আছে। তিনি আদৌ সুস্থ নাকি জানিনা। শামি সেই বক্তব্য উড়িয়ে বলেছিলেন, কেউই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি। ফিট না থাকলে তিনি রঞ্জি খেলতে পারতেন না। দু’টি রঞ্জি ম্যাচে ১৫ উইকেট নেওয়ার পর অনেকেই মনে করেছিলেন এবার সুযোগ পেলেও পেতে পারেন। তবে সেই ধোঁয়াশায় হারিয়ে গেলেন শামি।
সাদা বল হোক বা টেস্ট ক্রিকেট আগরকরদের মনোভাব অনেকটাই স্পষ্ট। শামির দিকে তাকাতে নারাজ তারা। শুধু যে শামি তা নয় ব্রাত্য অভিমন্যু ঈশ্বরণও। বাবাকে কথা দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এখনও অপেক্ষা কমছেনা তাদের। ভারতের জার্সিতে মাঠে নামাটা এখনও স্বপ্ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দল -
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদ্বীপ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের