নিজস্ব প্রতিনিধি , দুবাই - মহম্মদ নবীর কাছে ৫ টি ছয় খেয়ে মুখ কালো হয়। তবে শেষপর্যন্ত ম্যাচ হেরে তাকে খেসারত দিতে হয়নি। তাকে বাঁচিয়ে নিয়েছেন দলের ব্যাটাররা। তবে উদযাপন করতে পারলেন না ওয়ালালেগে। ম্যাচ শেষে বিরাট দুঃসংবাদ পেলেন তিনি। তারাদের দেশে চলে গেলেন স্পিনারের বাবা সুরঙ্গা ওয়ালালেগে। খবর পাওয়া মাত্রই শোকস্তব্ধ ওয়ালালেগে।
শ্রীলঙ্কা ১৭০ রানের লক্ষ্য তাড়া করার পরপরই এই দুঃসংবাদ জানানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন স্পিনারের বাবা।বৃহস্পতিবার শ্রীলঙ্কা তাদের শেষ গ্রুপ পর্বের খেলায় আফগানিস্তানকে হারানোর পর প্রাক্তন ক্রিকেটার সহ সম্প্রচারক রাসেল আর্নল্ড সম্প্রচারে এই খবর নিশ্চিত করেছেন। টিম ম্যানেজারের ডুনিথকে সান্ত্বনা দেওয়ার একটি ছবি শ্রীলঙ্কার সাংবাদিক দামিথ বীরাসিংহে শেয়ার করেছেন।
স্পিনারের বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। সেইভাবে স্বীকৃতি না পেলেও যথেষ্ট ভাল ক্রিকেট খেলতেন তিনি। আর্নল্ড বলেছেন, "ডুনিথ ওয়ালালেগের বাবা, সুরঙ্গা কিছুক্ষণ আগেই মারা গেছেন। তিনিও ক্রিকেট খেলতেন। আপনি জানেন আমাদের স্কুল ক্রিকেটের জগৎ কত বড়। আমি যখন আমার স্কুল, সেন্ট পিটার্সে নেতৃত্ব দিয়েছিলাম, তখন তিনি প্রিন্স অফ ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন উনি।"
আর্নল্ডআরও বলেছেন, "এটা শুনে খুবই খারাপ লাগছে। কিছুক্ষণ আগেই ডুনিথকে এই খবর জানানো হয়েছে। আর পরিবারের প্রতি আমাদের সমবেদনা। উদযাপন নীরব থাকবে। আশা করি, এটি তাদের বন্ধনে আবদ্ধ করবে। শুধু তাই নয় , এই দুঃসংবাদ সুপার ৪ পর্যায়ে শ্রীলঙ্কাকে ভালো করতে সাহায্য করবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের