নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - ভারতীয় ফুটবলে শোকের ছায়া। ম্যাচ চলাকালীন বিরাট বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইলিগের এক ফুটবলারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। ভারতীয় ফুটবলের উজ্জ্বল তারকা হওয়ার দৌড়ে নেমেছিলেন। তবে এইভাবে সবটা থেমে যাবে আশা করেননি কেউই। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল।
সূত্রের খবর , ফুটবলারের নাম রবিন্দর সিং। নামধারী এফসির হয়ে খেলতেন তিনি। প্রথমবার ডুরান্ডে নামা এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সম্প্রতি তিনি খেলছিলেন পাঞ্জাবের স্থানীয় লিগে। ম্যাচ চলাকালীনই রবিন্দরের বুকে ব্যথা শুরু হয়। মাঠেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চলতি রাউন্ডের প্রত্যেকটি ম্যাচে রবিন্দরের জন্য এক মিনিট করে নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে আইলিগ কর্তৃপক্ষ।
সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে নামধারীর তরফে বলা হয়েছে , "এত কম বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাজিন্দর। আমাদের ফুটবল পরিবারে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সর্বশক্তিমান ওর আত্মাকে শান্তি দিন, শোকার্ত পরিবারের পাশে থাকুন।" এছাড়াও ভারতীয় ফুটবলের একাধিক ক্লাব রবিন্দরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের