নিজস্ব প্রতিনিধি, কলম্বো - রবিবাসরীয় সন্ধ্যা কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ঈশান তাণ্ডবে নাজেহাল অবস্থা পাকিস্তানের। এরপর আবার বুমরা-অক্ষর ঝড়ে বেসামাল পাক বাহিনী। চিরশত্রুদের বিরুদ্ধে ৬১ রানে ‘সুপার’ জয় সূর্যদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলল সূর্যের ভারত।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই পারেননি ওপেনার অভিষেক শর্মা। আরেক ওপেনার ঈশান কিষাণ ৪০ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিলক বর্মা তোলেন ২৪ বলে ২৫ রান। অধিনায়ক সূর্যকুমার ২৯ বল খেলে ৩২ রান স্কোরবোর্ডে যোগ করেন। শূন্য রানে আউট হন হার্দিক পান্ডিয়া।
১৭ বলে ২৭ রান করেন শিবম দুবে। রিঙ্কু সিং ১১(৪) রান তুলে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সলমন আলি আঘা ১ টি, সাইম আয়ুব ৩ টি, উসমান তারিক ১ টি, শাহিন আফ্রিদি ১ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। কার্যত পাক ব্যাটাররা বাইশ গজে আসছেন আর সাজঘরে ফিরে যাচ্ছেন।
এই পরিস্থিতি পাকিস্তানকে কিছুটা ভরসা দেন উসমান খান। তবে অক্ষরের ভেল্কি বুঝতে পারেননি তিনি। ৩৪ বলে ৪৪ রান তুলে সাজঘরে ফেরেন। এছাড়া শাদাব খান ১৪(১৫) রান, শাহিন আফ্রিদি ২৩(১৯) রান তোলেন। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ২ টি, অক্ষর প্যাটেল ২ টি, জাসপ্রীত বুমরা ২ টি, বরুণ চক্রবর্তী ২ টি, কুলদীপ যাদব ১ টি ও তিলক বর্মা ১ টি করে উইকেট নেন। ১৮ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১১৪ রান তোলে পাক বাহিনী।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা