নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন – আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে দুঃসংবাদ অজি শিবিরে। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এক বিবৃতি জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে যথাসাধ্য ফিট করার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়া দলের মেডিকেল স্টাফরা। কিন্তু শেষ মুহূর্তে এসেও কোনও লাভ হল না। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হল না তাঁর। প্যাট কামিন্সের বদলে ১৫ জনের দলে জায়গা পেয়েছেন বেন ডোয়ারশুইস।
শনিবার সরকারিভাবে বিশ্বকাপের দল ঘোষণা করে নির্বাচক টনি ডোডেমেইড জানিয়েছেন, “পিঠের চোট থেকে সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে প্যাটের। তাই ওর জায়গায় সুযোগ পেয়েছে বেন। ওর মতো বাঁহাতি পেসার দলের শক্তি বৃদ্ধি করবে। তাছাড়া ও অসাধারণ ফিল্ডার। লোয়ার অর্ডারে দ্রুত রান করতে পারে। আমাদের আশা, ওর সুইং বোলিং এবং গতির পরিবর্তন উপমহাদেশের উইকেটে কার্যকরী হবে।“
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল -
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা