নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর মাত্র একটি ম্যাচ হলেই এই বছরের মত বিশ্বকাপ শেষ। যেখানে ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের মত ম্যাচে আম্পায়ারিং সবসময় গুরুত্বপুর্ণ। তাই দক্ষ আম্পায়ারদের বেছে নেওয়া হয়। সেই কাজটাও করে ফেলল আইসিসি। ফাইনালের দায়িত্বে থাকা দুই আম্পায়ারদের নাম ঘোষণা করল জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড।
সূত্রের খবর , ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং আলেক্স হোয়ার্ফ আহমেদাবাদে ফাইনালের মহারণ পরিচালনা করবেন। অর্থ্যাৎ , দুজনেই ব্রিটিশ আম্পায়ার। টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করবেন ইলিংওয়ার্থ। ২০২৪ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন। হোয়ার্ফ প্রথম বার বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন। তৃতীয় আম্পায়ার হিসাবে দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিয়েন পালেকের। চতুর্থ আম্পায়ার থাকছেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।
ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের ফাইনাল ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ম্যাচ পরিচালনা করেছেন। হোয়ার্ফ ২০২২-এ মহিলাদের এক দিনের বিশ্বকাপ এবং ২০২৩-এ ছেলেদের এক দিনের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এই জুটিকে ইডেনে দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা গেছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের