নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটি বিশ্বকাপ সেমির সাক্ষী থাকল গোটা বিশ্ব। যেখানে ২৫৪ রানের লক্ষ্য দিয়ে নাভির স্বাস উঠে গেছিল ভারতের। স্মরণীয় ইনিংস খেললেন জেকব বেথেল। শতরান করে মন জিতলেও দেশকে জেতাতে পারলেন না তিনি। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে শেষমেষ আহমেদাবাদের টিকিট কেটে নিলেন সূর্যকুমার যাদবরা। অনবদ্য ইনিংস খেললন সঞ্জু স্যামসন। এছাড়া দুরন্ত বোলিং করলেন জাসপ্রীত বুমরা। সেই কঠিন সময়ে দেশের হয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন তিনি। ভারতের সামনে এখন ইতিহাস গড়ার সুবর্ন সুযোগ। প্রথম দল হিসেবে পরপর বিশ্বজয়ের হাতছানি ভারতের। অন্যদিকে , প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে নিউ জিল্যান্ডের কাছেও।
ব্যাটে নেমে ৭ উইকেটের বিনিময়ে ভারত তোলে ২৫৩ রান। ফের ব্যর্থ অভিষেক শর্মা। তবে ইডেনে শেষ করা জায়গা থেকেই শুরু করেছিলেন সঞ্জু স্যামসন। তাকে অনেকটাই সঙ্গ দিলেন ইশান কিশান। ১৮ বলে ৩৯ করেন তিনি। সঞ্জু করেন ৪২ বলে ৮৯। উইল জ্যাক্সের বাইরের বল মারতে গিয়ে শতরান হাতছাড়া করেন। মারেন ৭ টি ছয় ৮ টি চার।শিবম দুবে ৪৩ করে হার্দিকের সঙ্গে বোঝাপড়ার ভুলে আউট হন।
শেষে হার্দিক পান্ডিয়া নিজের কাজ করেন। ১২ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩ টি চার ২ টি ছয়। তিলক ভার্মাও অনবদ্য ক্যামিও খেলেন। ৩ টি ছয়ের সঙ্গে করেন ৭ বলে ২১। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জফ্রা আর্চার দেন ৪ ওভারে ৬১ রান। নেন ১ টি উইকেট। ৪ ওভারে ৫৩ দেন স্যম কারন। ৪১ দেন আদিল রশিদ। নিয়েছেন ২ টি উইকেট।
জবাবে ব্যাটে নেমে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। শুরু থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। ফিল সল্ট ব্যর্থ হলেও বাটলার লড়াই চালানোর চেষ্টা করেন। তবে তাকে তুলে নেন বরুণ চক্রবর্তী। ২৫ করেন তিনি। যদিও সবচেয়ে বেশি রান খরচ করেছেন তিনি। হ্যারি ব্রুকের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন অক্ষর প্যাটেল।
এরপর শুরু হয় জেকব বেথেল শো। ভারতের দিক থেকে ধীরে ধীরে ম্যাচটি বের করে আনার চেষ্টা করেন তিনি। একসময় ম্যাচটি নিজেদের নামও করে ফেলেছিলেন। উইল জ্যাক্সের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়েন। তবে জ্যাক্সের ক্যাচটি বাউন্ডারি লাইনে অনেকটা কভার করে ধরে দুবের কাছে ছুঁড়ে দেন। ক্যাচটি দুবের নামে হলেও এটি ছিল অক্ষরের কৃতিত্ব। শেষ অবধি লড়াই চালায় জেকব বেথেল।
১৮ নম্বর ওভারে বুমরা ফের ম্যাচটি ভারতের দিকে ঘুরিয়ে দেন। গুরুত্বপুর্ণ মোড়ে মাত্র ৬ রান দেন তিনি। এরপর বেথেল হার্দিককে ছক্কা হাঁকান। শেষ ওভারে অক্ষরের ঝুঁকি না নিয়ে দুবেকে বল দেওয়া হয়। যেখানে হার্দিকের দুরন্ত থ্রোতে রান আউট হন বেথেল। শেষ ওভারে বাকি ছিল ৫ টি ছক্কা। তবে আর্চার নেমেও ৩ টি ছক্কা হাঁকান। তবে শেষরক্ষা হল না। ৭ রানে জিতল ভারত। তবে বরুণের বোলিং ফের চিন্তায় ফেলবে ভারতকে। ৪ ওভারে ৩৩ খরচ করে সবচেয়ে কম রান দিয়েছেন বুমরা। এছাড়া অক্ষর প্যাটেলের ফিল্ডিং।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের