নিজস্ব প্রতিনিধি , কলম্বো - টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বেহাল দশা শ্রীলঙ্কার। জয় পেলেও ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তায় থাকবেন সনত জয়সুর্যদের ছেলেরা। আয়ারল্যান্ডের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা। তাও কামিন্দু মেন্ডিসের দৌলতে। ২০ রানে স্পিনারদের দৌলতে জয় নিশ্চিত করে আয়োজক শিবির।
প্রথমে ব্যাটে নেমে মন্থর পিচে রানের গতি ছিল বেশ কম। ১১ বলে ১৪ রান করে ফিরে যান কামিল মিশারা। দ্বিতীয় উইকেটে পাথুম নিসঙ্ক (২৪) ও কুশল মেন্ডিস কিছুটা চালিয়ে খেলে রানের গতি বাড়ান। তবে সপ্তম ওভার থেকেই রানের গতি কমতে থাকে শ্রীলঙ্কার। এরপর কুশল মেন্ডিস শুধুই স্কোরবোর্ড চালাতে থাকেন। সাত থেকে ১৫ ওভারের মধ্যে একটিও বাউন্ডারি মারতে পারেনি শ্রীলঙ্কা। ১৫ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৯৫/৪। সেখান থেকেই খেলা ঘুরে যায়। শেষ চার ওভারে তারা ৬০ রান তোলে। তার মধ্যে ১১ বলে আসে ৪৫ রান। ম্যাকার্থি নিজের সেই ওভারে ১১টি বল করেন। শেষের দিকে হঠাৎই ক্যাচ ফস্কাতে থাকে আয়ারল্যান্ড। যার মাশুল গুনতে হল তাদের।
রান তাড়া করতে নেমে শুরুটা ধীরে করে আয়ারল্যান্ড। পল স্টার্লিং রান পাননি। একটি চার মেরে ১৩ বলে ৬ রান করে ফিরে যান তিনি। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করছিলেন রস অ্যাডেয়ার। পাঁচটি চার এবং একটি ছয় মেরে ২৩ বলে ৩৪ করেন তিনি। হ্যারি টেক্টর এবং লোরকান টাকার জুটি গড়লে তা ভেঙে যায় ১৫তম ওভারে। ওয়েল্লালাগের বলে চালাতে গিয়ে আউট হন টাকার। করেন ২১ রান। এরপর পাঁচ বলের মধ্যে ফিরে যান টেক্টরও। করেন ৪০ রান। এরপর আর কেউ ঘুরে দাঁড়াতে পারেনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের