নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - দক্ষিণ আফ্রিকার সঙ্গে কিছুদিন আগেই টানা ম্যাচ খেলেছে ভারত। গত ডিসেম্বরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে গত দু’মাসে ছ’বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফলে একে অন্যের দুর্বলতা জেনেই মাঠে নামতে চলেছে দুই দল। সুপার ৮ এর প্রথম ম্যাচে সেই এইডেন মার্করামদের মুখোমুখি হতে চলেছেন সূর্যকুমার যাদবরা। এরই মাঝে চিন্তার বিষয় ভারতের ব্যাটিং।
শুধু তাই নয় মিডিল অর্ডারে মন্থর ব্যাটিং নিয়ে চিন্তিত গুর গম্ভীর।গ্রুপ পর্বে তো তেমন প্রশ্নের মুখোমুখি হতেই হয়নি। পাকিস্তানের পেসার মহম্মদ আমিরের কথায় চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের ছন্দ অনুযায়ী আসল লড়াইয়ের সামনে মুখ থুবড়ে পড়বে ভারত। সূর্যদের ব্যাটিং দেখে অন্তত সেটাই মনে হয়েছে। ঈশান কিশন ছাড়া, প্রথম চারের ব্যাটারেরা এখনও পর্যন্ত নিজেদের প্রতিভার ঝলক দেখাতে পারেননি। অভিষেক শর্মা একদমই ফর্মে নেই। শেষ সাত ম্যাচে পাঁচ শূন্যের চাপ নিয়ে খেলতে নামবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান না পেলে চাপ আরও তীব্র হতে চলেছে।
অন্যদিকে , দক্ষিণ আফ্রিকা রয়েছে চূড়ান্ত ছন্দে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই বাজিমাত করছে তারা। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে সুপার ৮ পর্বে উঠেছে। তবে আসল লড়াই এবার শুরু। ফাইভ স্টার দলের বিরুদ্ধে লড়বে ফাইভ স্টার দলগুলি। অভিষেক শর্মা এমনিতেই ছন্দে নেই তার মধ্যে আউট হয়েছেন অফ স্পিনারের বলে। তাই প্রথম ওভারে মার্করামের বল করতে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
বাকিরা ব্যর্থ হলেও সূর্যকুমার ও তিলক ভার্মার মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ওপরের ব্যাটাররা ব্যর্থ হলেও ইশান রান করছেন তার মধ্যে ৫০ ওভারের মত স্লো ব্যাটিং কেন ? এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্বকাপে তিলকের স্ট্রাইক রেট ১২০-র সামান্য বেশি, যা তাঁর কেরিয়ার স্ট্রাইক রেটের (১৪১) থেকে অনেক কম। সূর্যকুমার আমেরিকার বিরুদ্ধে অপরাজিত ৮৪ করেছিলেন ঠিকই। এরপর আর তেমন ছন্দে দেখা যায়নি।পরের ব্যাটারদের ওপর চাপ তৈরি হচ্ছে।
তবে ভারতের অন্যতম শক্তি তাদের বোলিং। বিশ্বকাপে চারটি ম্যাচে ন’টি উইকেট নিয়েছেন বরুণ। ইকনমি রেট ৫.১৬। বুমরাহ প্রতি ওভারে মাত্র ছ’রান করে হজম করেছেন। তবে সবটা পূরণ করেই সুপার ৮ পর্বে নামতে হবে। অন্যথা হলেই সেমি ফাইনাল পর্বের আগেই বাড়ি ফিরতে হবে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের