নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - অপয়া আহেমেদাবাদে শাপমোচন হল ভারতের। বিশ্বকাপ ফাইনালে চাপ সামাল দিতে পারল না নিউজিল্যান্ড। মেগা ফাইনালে প্রতিপক্ষদের দুরমুশ করে দিল ভারতীয় শিবির। তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন সূর্যকুমার যাদবরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ট্রফি জেতার নজির গড়ল ভারত। নেপথ্যে গোটা ভারতীয় দল। সঞ্জু , অভিষেক , ইশান , দুবের ব্যাটিংয়ের সঙ্গে অক্ষর , আর্শদ্বীপ , বুমরার বোলিং - সবটাই ছিল নজরকাড়া। ৯৬ রানে ফাইনাল জিতলেন অভিষেক শর্মারা।
গোটা টুর্নামেন্টে অধিনায়কের শান্ত থাকার পরও ট্রফি জিতল ভারত। রবিবার ফাইনাল , আহমেদাবাদের মাঠ সব অভিশাপ ঘুচিয়ে দিল ভারতীয় দল।। মেন্টর , কোচ হিসেবে ফের ফাইনাল জিতলেন গৌতম গম্ভীর। বলাবাহুল্য , একপেশে জয় পেল ভারত। নেপথ্যে ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের মত ফাইট দিতে পারল না নিউজিল্যান্ড। বিরাট মঞ্চে বুমরা কত বড় সম্পদ তার ফের প্রমাণ পেল ভারতীয় সমর্থকরা। বুঝিয়ে দিলেন , ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট।
সঞ্জুর কথাও না বললেই নয়। শুরুর দিকে বসে থেকে এমনভাবে দাঁড়ালেন যখন আর বেঞ্চের দিকে ঘুরে তাকাতে হবেনা তাকে। অন্যদিকে , আশা পূরণ করে ফাইনালে সমর্থকদের বিশ্বাস রাখলেন অভিষেক। ছন্দে থাকা ইশান বুঝিয়ে দিলেন কঠিন সময়ে কিভাবে রান করতে হয়। বুমরার সঙ্গে ফের সঙ্গ দিলেন আর্শদ্বীপ। যত দিন যাচ্ছে নিজের মান উন্নত করছেন। অক্ষরও মোক্ষম সময়ে উইকেট পেলেন। দুবে ফের প্রশংসা পাওয়ার যোগ্য। বাকিরা গোটা টুর্নামেন্টেই কন্ট্রিবিউট করেছেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট জসপ্রিত বুমরা ও ছন্দহীন বরুণ চক্রবর্তী। দুজনেই নিয়েছেন ১৪ টি করে উইকেট। হার্দিক অন্যান্য ম্যাচে দুই বিভাগেই ভাল করেছেন। তবে আমেরিকা ম্যাচ ছাড়া চূড়ান্ত ব্যর্থ সুর্যকুমার যাদব। প্রথমবার ব্যথিতার তকমা পেয়েও বিশ্বকাপ হাতে তুলছে কোনো ভারতীয় অধিনায়ক।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে আহমেদাবাদের পাটা পিচে বিপক্ষ বোলারদের ধূলিসাৎ করে দেন সঞ্জু স্যামসনরা। পরপর তিন ম্যাচে নিজেকে প্রমাণ করলেন সঞ্জু স্যামসন। ব্যাটে নেমে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি রানের নজির গড়ল ভারত।
শুরু থেকেই চালিয়ে খেলে ভারতীয় ব্যাটাররা। অভিষেক শর্মা দুরন্ত কামব্যাক করেন। ৫২ রান করেন তিনি। এরপর প্রতি আক্রমণ করেন ইশান। ৫৪ করেন তিনি। ছন্দের সঠিক ব্যবহার করলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। মারেন ৪ টি চার , ৪ টি ছয়। হার্দিক ১৮ করলেও দ্রুত গতিতে রান তুলতে পারেননি। সঞ্জু ৮৯ রানে ফের বাজে বলে উইকেট ছুঁড়ে দেয়। ৮ টি ছয় সহ ৫ টি চারের সাহায্যে করেন এই রান।
এরপর জিমি নিশম ১ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ কিছুটা ঘুরিয়ে দেন। তবে দুবে শেষ ওভারে সেই নিশমকে একাই বুঝে নেন। অনবদ্য ব্যাটিং করেন তিনি। ফের নিজেকে বড় মঞ্চে প্রমাণ করলেন টিনাম। শেষ ওভারে নেন ২৪ রান। নিজে করেন ৮ বলে ২৬। দলের হয়ে ফের নিজের জাত চিনিয়ে দিলেন দুবে। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন নিশম। তার এই ওভারটি না এলে ২৮০-২৯০ অবধি হতে পারত ভারতের।
এরপর ব্যাটে নেমে ইংল্যান্ডের মত লড়াই করতে পারল না নিউজিল্যান্ড। হল না এবারও আইসিসি ট্রফি জেতা।।ফের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হল কিউইদের। শুরুতে মারতে থাকলেও ফিন অ্যালেনকে তুলে নেন অক্ষর। জীবনদান পেয়েও লাভ হয়নি। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তিলক ভার্মা। এরপর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। রচীনকে তুলে নেন বুমরা। অনবদ্য ক্যাচ ধরেন ইশান। ফিলিপসকে ফেরান অক্ষর। এরপর চ্যাপম্যানকে ফেরান হার্দিক। সাইফার্টের ক্যাচটি অনবদ্যভাবে তালুবন্দি করেন ইশান।
এরপরও ম্যাজিক থামেনি বুমরার। দুর্ধর্ষ বোলিং করেন তিনি। সঙ্গ দেন আর্শদ্বীপ সিং। তবে মাঝখান থেকে ড্যারেল মিচেলকে তুলে নেন অক্ষর। ফের বল তালুবন্দি করেন ইশান। স্যান্টনার ৩৫ বলে ৪৩ করলেও পাহাড় প্রমাণ রানের কাছে এটি ছিল একমগ জলের মত। নিশম , হেনরি , স্যান্টনারকে তুলে নেন বুমরা। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও হয়নি। জেকব ডাফির রূপে শেষ উইকেট নেন অভিষেক শর্মা। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন তিলক ভার্মা।।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের